السلام عليكم و رحمة الله و بركاته
একজন এর নিকট ২০১৫ সাল থেকে ২০২৫ সাল অব্দি
১ ভরি আট আনা(২২ ক্যারেট)
৩ আনা ১০ রতি ৮ পয়েন্ট (১৮ ক্যারেট)
পরিমান স্বর্ন জমা ছিল। উনি চাকুরিও করতেন এই সময় গুলোতে। বেতন আনুমানিক ৩৫ হাজার মত। বেতনের টাকা থেকে উনি প্রায় পুরোটাই হাসবেন্ড কে দিতেন সেটা ব্যাংকে জমানোর জন্য রাখা হত । কিন্তু সেটা পরিবারের প্রয়োজনে প্রতি মাসে উঠানো হত বা কখনো দুই তিন মাস পর উঠানো হত আর তখন ব্যাংকের নিয়মানুসারে এক দেড় হাজার মত টাকা অবশিষ্ট জমা রাখতে হতো । উনার নামে কোন ব্যাংক একাউন্ট নেই । উনার উপর এই দশ বছরে যাকাত এসেছে কিনা জানতে চাচ্ছেন।