আসসালামু আলাইকুম,
উস্তাজ, আমরা সব সময় জেনে এসেছি, নিসাব পরিমাণ সম্পদ হলো, ৭.৫ ভরি গোল্ড, ৫২.৫ ভরি রুপা, ব্যবসায়িক পণ্য, জমি।
আমার গোল্ড ২১ ক্যারেট এর ২.৫ ভরি, ১৮ ক্যারেট এর ১ ভরি, ২.৯ ভরি রুপা আছে, যা আমার মা-বাবার বাড়ি, আত্মীয় স্বজন, ও কিছু অংশ শ্বশুর বাড়ি থেকে দেওয়া। ক্যারেট উল্লেখ করার কারণ একেক ক্যারেট গোল্ড এর বর্তমান বাজার দর একেক রকম।
আমার প্রশ্ন হলো,
১/ আমি জানি আমার যে পরিমাণ আছে তা নিসাব
পরিমাণ হয়নি। কিন্তু যেহেতু গোল্ড ও রুপার বর্তমান বাজার মূল্য বেড়েছে অনেকটা, সেহেতু কি এই স্বর্ণ বা রুপার বাজার মূল্যের উপর যাকাত ফরজ হবে?? হলে কত টাকা বাজার মূল্য হলে এসব গহনার উপর যাকাত ফরজ হবে?? এবং কত টাকা যাকাত ফরজ হবে??
২/যাকাত যদি ফরজ হয়, তাহলে তা কে পরিশোধ করবে,আমি যেহেতু রব্বাতুল বাইথ,নিজেস্ব ইনকাম সোর্স নেই,আমি নিজে যাকাত আদায় করতে অপারগ,এক্ষেএে আমার জাওজ কি আমার হয়ে যাকাত পরিশোধ করতে পারবেন??
৩/যাকাত এর অর্থ এক সাথে পরিশোধ করতে অপারগ হলে কি সারা বছর যাবৎ অল্প অল্প করে পরিশোধ করতে পারবো?