আসসালামু আলাইকুম।
১. গতবছর জুলাই মাসে আমি বাকিতে ৪ টি (মূল্য ৩,০০,০০০৳) এবং নগদ ১টি (৫০,০০০৳) রিকশা কিনি এছাড়াও বাকিতে কিছু ব্যাটারি কিনি (৭০,০০০৳)। রিকশাগুলো ভাড়ায় দেয়া আছে যেখান থেকে নিয়মিত টাকা উপার্জন হয়। এরমধ্যে ১,৫০,০০০৳ পরিশোধ করা হয়েছে এবং এখনো ২,২০,০০০৳ এর মত ঋণ আছে। এছাড়াও আমার পার্সোনাল ল্যাপটপ আছে (২৫,০০০৳) যা ব্যবসায়ীক কাজে ব্যবহৃত হয়। এখন ঋণ থাকা অবস্থায় এসব রিকশা এবং ল্যাপটপের উপর আমার যাকাত আসবে কি?
২. আমার স্ত্রীর মোট প্রায় ৬ ভরি (কিছুটে কমবেশি হতে পারে) স্বর্ণ একবছরের অধিক সময় তার কাছে আছে এবং এছাড়া আর মোটামুটি আর কোনো সম্পদ নেই। এমতাবস্থায় তার উপর যাকাত আসবে কি না (আসলে কত আসবে) এবং তা আমাকে পরিশোধ করতে হবে কি না?
৩. তার কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে স্বর্ণ ও টাকা মিলিয়ে রূপার অনুপাতে যাকাত আসতো? (ধরুন তার কাছে মাত্র ১০০০৳ আছে ১ বছত ধরে আছে, এমতাবস্থায় কি হবে?)