আসসালামু আলাইকুম,
উস্তায!
আমি একজন অবিবাহিত মেয়ে, বয়স ২৫। আমি দীর্ঘ ৯ বছর ধরে শারিরীক ও মানসিক অসুস্থতায় ভুগছি। যেমনঃ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, রক্ত শূন্যতা, ভিটামিন ডি লেভেল কম। এসমস্ত কারনে দেখা যায় আমি বেশিরভাগ সময় বিছানা থেকে উঠতে পারিনা। মানসিক অবস্থা খুবই খারাপ থাকে। অসুস্থতার আগে আমার দ্বীনি বুঝ ছিলনা, অসুস্থ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ একটু একটু করে বুঝ দিয়েছেন।
কিন্তু সমস্যা হলো, আমার অসুস্থতার কারনে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়রা, পাড়া প্রতিবেশি, দুরের আত্মীয়রা সবাই আমাকে, আমার আম্মাকে এবং আব্বাকে অনেক খোঁটা দেয় , অনেক কথা শোনায়। এতে করে আমি এবং আব্বা আম্মা অনেক কষ্টো পাই। আমি তো এমনিতেই আমার অসুস্থতার যন্ত্রনা সহ্য করতে পারিনা, অন্যদিকে তাদের কথাগুলো শুনলে আমি আরো বেশি কষ্টো পাই।
এগুলো কারো কাছে শেয়ারও করতে পারিনা, শুনি আর থাকি। সারাদিন মাথায় এগুলোই ঘুরতে থাকে। তখন তাদের প্রতি খুব রাগ এবং ক্ষোভ জন্ম নেয়। আত্মীয়দেরকে মন থেকে মুহাব্বাত করতে পারিনা, মুখে ভালো সম্পর্ক রাখি।
আত্মীয়রা যখন আমাকে কষ্টো দেয় তখন মুখের উপর কিছু বলতে পারিনা কিন্তু পরে তাদেরকে বলে দেই যে, "আপনিও আমাকে এরকম কথা বলেছিলেন আমি অনেক কষ্টো পেয়েছি"
তখন তারা কষ্টো পায়, আমাকে আরো খারাপ চোখে দেখে, এবং অভিশাপ দেওয়ার মতো কথা বলে।
আমার কি কাজটা ঠিক হচ্ছে?, আমি কি করবো? আল্লাহর কাছে কিভাবে দুআ করতে পারি,