আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
42 views
in সালাত(Prayer) by (9 points)
السلام عليكم و رحمة الله و بركاته

১.একজনের ১৪ বছর বয়সে হায়েজ হয়েছে। তবে সে ১৩ বছর বয়সে সহবাস এর ব্যাপারে প্রথম জানতে পারে।
সে কি হায়েজ হবার আগের এক বছরের উমরি কাযা পড়বে?

২.কারো কাছে যদি পূর্ন বছর স্বর্ন আর ৩/৪ হাজার টাকার মত জমা থাকে যেটা একত্রে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমান হয়ে যায় তাহলে কি যাকাত ফরয হবে?

.

.

.

.

.

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বালেগ হওয়ার কয়েকটি আলামত রয়েছে যথা-
সাধারণত ১২ বৎসর বয়স থেকে ছেলে বালিগ হয়।এবং ৯ বৎসর বয়স থেকে মেয়ে বালিগ হয়।
তবে স্থান কাল ও খাদ্যাভ্যাস হিসেবে এর আগেও শারিরিক উন্নতি হয়ে বালিগ/বালিগা হতে পারে-
ছেলেদের বালেগ হওয়ার আলামত,বীর্যপাত হওয়া চায় ঘুমন্ত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায়, এবং বীর্য এমন অবস্থায় গিয়ে পৌছা যে, উক্ত বীর্য দ্বারা গর্ভ ধারণ সম্ভব।
আর মেয়েদের বালিগ হওয়ার আলামত হল,স্বপ্নদোষ,হায়েয এবং গর্ভধারণের সক্ষমতা অর্জন করা।
এ আলামত গুলো যখনই পাওয়া যাবে তখনই বালেগ/বালেগা হিসেবে বিবেচনা করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5569

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যার ১৪ বছর বয়সে হায়েয শুরু হয়েছে। তাকে ১৩ বছর বয়সে সহবাস সম্পর্কে জানার জন্য সাবালিকা বিবেচনা করা যাবে না। ঐ ব্যক্তিকে হায়েজ হবার আগের এক বছরের উমরি কাযা পড়তে হবে না।তবে পড়ে নিলে উত্তম হবে।
(২) কারো কাছে যদি পূর্ন বছর স্বর্ন আর ৩/৪ হাজার টাকার মত জমা থাকে যেটা একত্রে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমান হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরয হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...