সম্মানিত মুফতি সাহেব,
আমার একটি যাকাত সংক্রান্ত মাসআলা জানার ছিল।
১) ২২ ক্যারেট স্বর্ণ: ১২.৫ আনা
বর্তমান বাজার মূল্য (প্রতি ভরি): ২,৬৮,৬৮০ টাকা
২) ২১ ক্যারেট স্বর্ণ: ৪ আনা
বর্তমান বাজার মূল্য (প্রতি ভরি): ২,৫৬,৪৩৩ টাকা
উপরের হিসাবে মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ২,৭৪,০১৪.৫০ টাকা।
এ অবস্থায় জানতে চাই—
১) স্বর্ণের যাকাত নির্ধারণে বিক্রয়মূল্য নাকি বাজারমূল্য ধরা উত্তম?
২) যাকাত কি একসাথে আদায় করা বাধ্যতামূলক, নাকি ভেঙে ভেঙে কিছুদিনের মধ্যে পরিশোধ করা যায়?
৩) অনেকে বলেন স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে নিসাব পূর্ণ হয়, আবার অনেকে বলেন রূপার হিসাবে সাড়ে বায়ান্ন তোলা সমমূল্য থাকলেই নিসাব ধরা হয়। আমার কাছে কেবল স্বর্ণ আছে, প্রায় ১ ভরি ৫ আনার মতো। এ অবস্থায় কি আমার উপর যাকাত ফরজ হবে?