আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
722 views
in সালাত(Prayer) by (10 points)
ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আসসালামু আলাইকুম)

মাঝেমধ্যে মসজিদে জামাতে সালাত আদায় করার সময় খেয়াল করি যে ৪/৩ রাকাআত বিশিষ্ট সালাতে প্রথম ২ রাকাআত এর পর তৃতীয় বা চতুর্থ বা উভয় রাকাআতে ঈমাম সাহেব ন্যুনতম সূরা ফাতিহা পড়ার জন্য যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে কম সময় পরে রুকুতে চলে যান। এহেন পরিস্থিতি বেশ কয়েকবার অবলোকন করার পর আমার মনে এই প্রশ্নটি এসেছে যে- প্রকৃতপক্ষে ৪/৩ রাকাআত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ রাকাআত পড়ার হাদিস সম্মত নিয়ম কি?

এক্ষেত্রে কি শুধু সূরা ফাতিহা পড়তে হবে? অথবা সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে নাকি সূরা ফাতিহা ছাড়াই রুকুতে চলে যাওয়ার নিয়ম আছে? (যেহেতু আজ মাগরিবের সালাতে ঈমাম সাহেব তৃতীয় রাকাআতে সূরা ফাতিহার জন্য বড়জোর ১০ সেকেন্ড +- সময় দিয়েই রুকুতে চলে গিয়েছিলেন)

আশা করি সহিহ হাদিসের আলোকে বিষয়টির পরিস্কার করবেন। জাযাকাল্লাহ খাইরান।

1 Answer

+1 vote
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা নামাযে কুরআনে কারিম তেলাওয়াতের কথা বলেছেন। উসূলে ফিকহের নীতি অনুযায়ী যে কোনো আদেশকে একবার বাস্তবায়ন করে নিলে সেই আদেশকে পালন করা হয়ে যায়।সে হিসেবে নামাযে প্রথম রা'কাতে কুরআন তেলাওয়াত করে নিলেই আল্লাহ তা'আলার আদেশ-
ﻓَﺎﻗْﺮَﺅُﻭﺍ ﻣَﺎ ﺗَﻴَﺴَّﺮَ ﻣِﻦَ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ 
কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু(নামাযে) আবৃত্তি কর। (সূরা মুযযাম্মিল-২০) -কে মান্য করা হয়ে যাবে। 

কিন্তু যেহেতু প্রথম বৈঠকের পূর্বের রা'কাত গুলো সাদৃশ্যপূর্ণ,তাই ফরয নামাযের প্রথম দুই রাকাতে মতলকে তেলাওয়াত তথা কুরআনের যে কোনো অংশ থেকে শুধুমাত্র কিছু তেলাওয়াত করে নেয়া ফরয।এক্ষেত্রে কোনো শর্ত নেই।
হ্যা এ দুই রা'কাতে সূরায়ে ফাতেহা তেলাওয়াত করা ওয়াজিব।এবং সাথে আরও একটি সূরা মিলানো ওয়াজিব।
(বিঃদ্রঃ  ফরয ছেড়ে দিলে নামায হয় না কিন্তু ওয়াজিব ছেড়ে দিলে সেজদায়ে সাহুর সাথে নামায আদায় হয়ে যাবে)

ফরয নামাযের শেষ দুই রা'কাতে তেলাওয়াত করা সুন্নাত।চায় সূরায়ে ফাতেহা হোক বা কুরআনের অন্য কোনো সূরা হোক।কেউ ইচ্ছা করলে শেষ দুই রা'কাতে সূরায়ে ফাতেহার সাথে অন্য যেকোনো সূরাকেও মিলাতে পারে।এমনকি সারা কুরআনও পড়তে পারে।এতে কোনো সমস্যা নাই।তবে শুধুমাত্র সূরায়ে ফাতেহা পড়া মুস্তাহাব।সূরায়ে ফাতেহা ব্যতীত অন্য সূরা পড়ে নিলেও এক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না।(আহসানুল ফাতাওয়া;৪/৫০ ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ;৭/৪১২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুতরাং আপনার ইমাম সাহেব যদি ফরয নামাযের শেষ দুই রাকতে কোনো প্রকার সূরা না মিলিয়ে রু’কুতে চলে যান, তাহলে নামায হয়ে যাবে। এতে কোনো সমস্যা হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
এর অর্থ কি এটা দাঁড়ায় যে - তৃতীয় ও চতুর্থ রাকাআতে চাইলে সূরা ফাতিহা না তিলাওয়াত করে অন্য ছোট সূরা তিলাওয়াত করেও রুকু, সিজদাহ্ করে সালাত শেষ করা যায়? যদি এতটুকু পরিস্কার করতেন। জাযাকাল্লাহ খাইরান। 
by (814,710 points)
+1
জ্বী , করা যাবে। তবে মুস্তাহাবের খেলাফ হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...