বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শিয়াদের মারাত্বক পর্যায়ের কিছু আকিদা হল, যেমন
(১)বর্তমানে আমাদের সামনে যে কুরআনে কারীম রয়েছে,সেটা বিকৃত।
(২)হযরত আবু বকর উমর কাফির।
(৩) হযরত আযেশা রাযি এর ইফকের ঘটনা বাস্তব সম্মত।
এমন সব আকিদা গ্রহণ কারীরা অবশ্যই কাফির।
এদের সাথে কোনো রকম সম্পর্ক রক্ষা করা যাবে না।
তবে কিছু লোকের আকিদা আমাদের মতই। তবে তারা হযরত আলী রাযি সম্পর্কে বেশী মহব্বতের ইজহার করে থাকে,এমন আকিদা লোকজন কে কাফির বলা যাবে না।বরং তারা আমাদের মতই।তাদের সাথে সকল প্রকার যোগাযোগ রক্ষা করা যাবে।
বর্তমান সময়ের যে শিয়ারা ইরানে আছেন,তাদের সম্পর্কে বলা যায় যে, ইরানের ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি "ইসনা আশারিয়া" সম্প্রদায়ের।
এদেরকে এক সময় শিয়াদের একটি সম্প্রদায় "যায়দিয়া" (ইয়েমেনি হুথি) রা কাফের বলে আখ্যায়িত করেছিল। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2632
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(ক) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী বা ইরানী শিয়াদের সম্পর্কে আমাদের আকিদা হল,তাদের কর্মকাণ্ডের দরুণ তারা কাফির।(এগুলো আমাদের নিকট উপস্থিত ত্বত্ত্বের ভিত্তিতে বলছি, তবে যদি তাদের কাছে কোনো কুফরি আকিদা না থাকে,তাহলে উপরোক্ত বিধান তাদের বেলায় প্রযোজ্য হবে না)
(খ) তাহার মৃত্যুকে শাহাদাত বলা যাবে না।তবে নির্যাতিত নিপিড়ীত নিহত একজন শিয়া হিসেবে বিবেচনা করা হবে।
(গ) ইয়াহুদিদের বিরুদ্ধে তাদের কাজগুলোকে পরিপূর্ণ সাপোর্ট আমরা করি।