আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
106 views
in সাওম (Fasting) by (15 points)
reshown by
আজ ফজরের ওয়াক্তে পেটের ভিতর থেকে পানি গলা পর্যন্ত চলে এসেছিল। কিন্তু মুখে আসেনি। তবুও আমি সতর্কতার জন্য  আল-জিহ্বার ওখানে বন্ধ করে ফেলি আর আমার মুখের ভেতরে থুতু ফেলে দেই। আর গলার ভেতরে থাকা পানি গিলে ফেলি। গলার ভেতরে থাকা পানি বাইরে ফেলতে পারতাম কিনা বুঝতেছি না। আমার রোজা কি ভেঙে যাবে? আর ভেঙে গেলে কি কাযা কাফফারা ২টাই আদায় করতে হবে?
by (15 points)
গলার ভেতরে থাকা এই পানি ফেলতে পারবো না ভেবে গিলে ফেলি।  কিন্তু গলার ভেতরে থাকা পানি গিলে ফেলার পর মনে হচ্ছে চেষ্টা করলে সেই পানি বাইরে ফেলতে পারতাম কিনা, এটা বুঝতেছি না। 

1 Answer

0 votes
by (814,680 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

রোযা অবস্থায় যদি ঢেকুর আসে, যা গলার মধ্যে একটা ঝাঝ ভাব ধারণ করে,তারপর ভিতরে চলে যায় বা গিলে ফেলা হয়, তাহলে এদ্বারা রোযা ফাসিদ হবে না।

اذا قاء أو استقاء ملء الفم أو دونه عاد بنفسه أو أعاد أو خرج فلا فطر على الأصح، إلا فى الإعادة، والاستقاء بملء بشرط ملء الفم (الفتاوى الهندية-1/204، الفتاوى التاتارخانية-3/375، الدر المختار مع رد المحتار، زكريا-3/392)

(وَإِنْ ذَرَعَهُ الْقَيْءُ وَخَرَجَ) وَلَمْ يَعُدْ (لَا يُفْطِرُ مُطْلَقًا) مَلَأَ أَوْ لَا (فَإِنْ عَادَ) بِلَا صُنْعِهِ (وَ) لَوْ (هُوَ مِلْءُ الْفَمِ مَعَ تَذَكُّرِهِ لِلصَّوْمِ لَا يَفْسُدُ) خِلَافًا لِلثَّانِي (وَإِنْ أَعَادَهُ) أَوْ قَدْرُ حِمَّصَةٍ مِنْهُ فَأَكْثَرَ حَدَّادِيٌّ (أَفْطَرَ إجْمَاعًا) وَلَا كَفَّارَةَ (إنْ مَلَأَ الْفَمَ وَإِلَّا لَا) هُوَ الْمُخْتَارُ………. (قَوْلُهُ: لَا يُفْسِدُ) أَيْ عِنْدَ مُحَمَّدٍ وَهُوَ الصَّحِيحُ لِعَدَمِ وُجُودِ الصُّنْعِ وَلِعَدَمِ وُجُودِ صُورَةِ الْفِطْرِ، (رد المحتار-3/392، كرتاشى-2/414

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/90952



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

রোযা অবস্থায় ঢেকুর উঠে ভিতর থেকে কিছু পানি গলার উপরে মুখের অংশে চলে এলে রোযার কোনো ক্ষতি হবে না।কেননা এগলো বাহির থেকে ভিতরে যায়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 321 views
0 votes
1 answer 546 views
0 votes
1 answer 289 views
...