১.সাড়ে সাত ভরি স্বর্ণ থেকে যদি দুই আনা কম থাকে বা টাকার নেসাব থেকে যদি ১০০০ টাকা বা ৫০০ টাকা কম থাকে তাহলেও কি যাকাত ফরজ হবে?
২. স্বর্ণের সাথে (৭ ভরি ৬ আনা) যে টাকা আছে সেই টাকা যদি খরচ করে ফেলা হয় বা দিয়ে দেওয়া হয় (যাকাত বছর শেষে) তাহলেও কি যাকাত দিতে হবে? এখানে উল্লেখ্য যে, যে পরিমাণে যাকাত আসে সেটা দিতে সেই বোনের স্বামীর কষ্ট হয়ে যায়, কিন্তু স্বামী সম্পদ বিক্রি করা পছন্দ করেন না, তা না হলে সেই বোন বিক্রি করেই যাকাত দিয়ে দিতেন।