আসসালামু আলাইকুম। আমি বিবাহের মাধ্যমে প্রায় সাড়ে ৫ ভরি গহনার মালিক হই।আর প্রায় ২ বছর যাবত প্লাস্টিকের ব্যাংকে টাকা জমাই।হজের নিয়তে এবং এমনি কিছু টাকা জমাই।এখন ব্যাংকে কত টাকা জমিয়েছি আমি জানি না এবং সেটা রানিং। এখন কী আমাকে যাকাত দিতে হবে?আর সেটা কীভাবে ব্যাংকের টাকা টা হিসাব করব?এখন যা আছে পুরোটা ধরব নাকি?
উল্লেখ্য আমি একটি প্রাইভেট কলেজে চাকরি করি অল্প বেতনে।আমার স্বামী আপাতত বেকার।আমার টাকায় সংসার চলে।যদি যাকাত দিতে হয় সেটা কী আমি আমার স্বামীকে দিতে পারব সংসার বাবদ খরচ করার জন্য।