আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
85 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)

১। ফরজ গোসলের সাথে কি সুন্নত গোসলের নিয়্যাত করা যায়? যেমন: জুমআবারের গোসল? বা ঈদের?

২। আমার ভাই গ্রুপ ওয়ার্ক করেছিল।  সেখানে সে মূল কাজ করেছে। আর বাকি যেই সদস্যরা আছে তারা টাকা দিয়েছে যা যা কেনা দরকার । তারা কাজ করেনি। আমার ভাইয়ের কাছে এখন সেই কলম গুলো রয়ে গেছে। সে কয়েকজনের কাছে ( সবাইকে পায়নি; অনেকে স্কুলে আসেই না তেমন।) অনুমতি চেয়েছে যে সে তাদের টাকা দিয়ে কেনা কলম নিচ্ছে। প্রয়োজনে ব্যবহার করবে। কিন্তু তাদের আসলে এগুলা তেমন যায় আসে না। তারা তো এমনিতেই টাকা পয়সা কত উড়য়ে বেড়ায়। এগুলো কি আমার ভাই বা আমার জন্য ব্যবহার করা হালাল হবে? নাহলে তো এগুলো নষ্টও হবে আবার তাদেরকে ফেরত দেয়া এখন সম্ভব হবে না। তারা এত ভ্রুক্ষেপও করে না। আরো উল্টাপাল্টা কিছু বলতেও পারে ফেরত দিতে গেলে;অনেকদিনও হয়ে গেছে।

৩। আমার মা আমার একটা ড্রেস আমার এক খালাত বোনকে দিতে চাচ্ছে। সে সেভাবে পর্দা করে না। হিজাব পরতে দেখেছি তবে নেকাব পরে না বা রঙিন হিজাব, রঙিন জামা পরে সাথে। আমার প্রবল আশংকা সে এই ড্রেস পর পুরুষদের সামনেও পরবে। এখন কি তাকে আমার পোশাকটা দিলে আমার গুনাহ হবে? পোশাকটা তো বাসায় রেখে দিলে নষ্ট হবে। যাকেই দিতে চাই না কেন ভয় লাগে। এখনকার জামানায় পর্দা খুব কম মানুষ করে।আমি যদি না দিতে চাই তাহলে মা অনেক রাগারাগি করতে পারে। এখন মা যদি জোড় করে দিয়ে দেয় আমার কি গুনাহ হবে? আমি যদি বের করে মায়ের হাতে দেই?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
না,নিয়ত করা যাবেনা।

(০২)
শরীয়তের বিধান হলো কাহারো সম্পদ তার সন্তুষ্টি ব্যাতিত ব্যবহার করা জায়েজ হবেনা। 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹﴾ 
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
(সুরা নিসা ২৯)

হাদীস শরীফে এসেছেঃ 
عَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ فِى الْمُجْتَبٰى

আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।
আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে তাদের অনুমতি না নিয়ে কলমগুলো ব্যবহার করা আপনার ভাইয়ের জন্যেও জায়েজ হবে না, আপনার জন্যও জায়েজ হবে না।

(০৩)
এটি যদি বোরকা না হয় বরং অন্য কোন ড্রেস হয়, আর আপনার যেহেতু প্রবল আশংকা যে তাকে দিলে সে পর পুরুষদের সামনে অবশ্যই পড়বে, তাহলে সেই পোশাক তাকে দেওয়া জায়েজ হবে না।

এতে আপনার গুনাহের কাজের সহযোগিতার গুনাহ হবে

সুতরাং পর্দাশীল গরিব কাউকে না পেলে জামা নষ্ট হয়ে যাক,তবুও বেপর্দা কাউকে দিবেননা।

এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনার এই জামা যেহেতু আপনার বাবা আপনাকে কিনে দিয়েছিল, আপনি সেই জামা আপনার বাবার মালিকানায় ফিরিয়ে দিতে পারেন।

আপনার বাবা জামাটি হস্তগত করার পর যদি আপনার মাকে দিয়ে দেয়, আর আপনার মা যদি আপনার সেই খালাতো বোনকে দিয়ে দেয়, তাহলে এতে আপনার কোন গুনাহ হবে না বরং আপনার বাবা-মার গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...