ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষ মারা যারা পর সর্বপ্রথম তার সম্পত্তি থেকে তার কাপন দাফন করা হবে। অতঃপর তার কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করা হবে। (প্রয়োজনে তার ওয়ারিছদের কাছ থেকে নিয়ে এসেও ঋণ পরিশোধ করা হবে।) অতঃপর তার কোনো অসিয়ত থাকলে সেই অসিয়তকে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে পূর্ণ করা হবে। অতঃপর তার স্থাবর-অস্থাবর সকল প্রকার সম্পদকে তার ওয়ারিছদের মধ্যে বন্টন করা হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষের মৃত্যুর পর তার সম্পদ কুরআন সুন্নাহ অনুযায়ী বন্টিত হবে। তবে মানুষ তার জীবদ্দশায় যে কাউকে যে কোনো পরিমাণে বন্টন করে দিতে পারবে। তবে কাউকে বঞ্চিত করার নিয়তে কোনো হিলা বাহানা করা জায়েয হবে না। যাইহোক, আপনার নানু উনার সন্তুষ্টি অনুযায়ী যে কোনো পদ্ধতিতে বন্টন করে দিতে পারবেন। যেই মেয়ে উনার দেখভাল করছে, তাকে কিছু বেশী দিতে পারবেন।