আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমার নানু সোনা ভাগ করতে চাচ্ছেন, আমার নানু এখনও জীবিত এখন কি ওনার সোনা ওনি ভাগ করতে পারবেন? আমার নানুর কোন ছেলে নেই ৫ মেয়ে এদের মধ্যে কিভাবে সমান ভাবে ভাগ করা যায় মাসালা জানতে চাচ্ছি।

আর আমার নানু চাচ্ছিলেন যে ওনার একজন মেয়ে ওনাকে দেখাশোনা করেন সবসময় ওনাকে কি বেশি দেওয়া যাবে এবং ওনার ছেলেদের কি ওনার সোনা থেকে কিছু অংশ  কি দেওয়া যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষ মারা যারা পর সর্বপ্রথম তার সম্পত্তি থেকে তার কাপন দাফন করা হবে। অতঃপর তার কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করা হবে। (প্রয়োজনে তার ওয়ারিছদের কাছ থেকে নিয়ে এসেও ঋণ পরিশোধ করা হবে।) অতঃপর তার কোনো অসিয়ত থাকলে সেই অসিয়তকে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে পূর্ণ করা হবে। অতঃপর তার স্থাবর-অস্থাবর সকল প্রকার সম্পদকে তার ওয়ারিছদের মধ্যে বন্টন করা হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষের মৃত্যুর পর তার সম্পদ কুরআন সুন্নাহ অনুযায়ী বন্টিত হবে। তবে মানুষ তার জীবদ্দশায় যে কাউকে যে কোনো পরিমাণে বন্টন করে দিতে পারবে। তবে কাউকে বঞ্চিত করার নিয়তে কোনো হিলা বাহানা করা জায়েয হবে না। যাইহোক, আপনার নানু উনার সন্তুষ্টি অনুযায়ী যে কোনো পদ্ধতিতে বন্টন করে দিতে পারবেন। যেই মেয়ে উনার দেখভাল করছে, তাকে কিছু বেশী দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...