আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in সাওম (Fasting) by (5 points)
হানাফি মাযহাব থেকে ৮ রাকাত তারাবির নামাজ পড়া যাবে কি?
১)হানাফি মাযহাবের আনুসারি হয়েও কি তারাবি ৮ রাকাত করে পড়া যাবে?

২) সবসময়ই ৮ রাকাত করে পড়া যাবে কি?

৩) বা কখনো কখনো অসুস্থতায় ৮ রাকাত পড়া যাবে কি?

৪) অনেক সময় রমাদানে সেমিস্টার ফাইনাল থাকে তখন কি ৮ রাকাত তারাবি পড়া যাবে?

৫) বা কখনো কখনো অলসতার জন্যে ৮ রাকাত তারাবি আদায় করা কি যাবে?!

৬) বা ৮ রাকাত তারাবি পরে ঘুমিয়ে যাওয়া হয়েছে, নিয়ত ছিল উঠে বাকি রাকাত পরে ২০ রাকাত পূর্ণ করা হবে। কিন্তু ঘুম একেবারে সেহেরির টাইমে ভেঙেছে, তারাবি পড়ার আর সময় নেই । এক্ষেত্রে করণীয় কি?


(Note: সবগুলো প্রশ্নই হানাফি মাযহাব অনুসারি হিসেবে জানতে চাই)

1 Answer

0 votes
by (814,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুজতাহিদ নয় এমন সবার জন্য মাযহাব মানা ফরয।বিস্তারিত জানতে দেখুন!জাস্টিস আল্লামা তাক্বী উসমানী রচিত"মাযহাব কি ও কেন?"

মাযহাব অর্থ হল,কুরআন-হাদীসের ব্যাখা জানতে কারো সাহায্য গ্রহণ করা।অর্থাৎ যারা নিজে সরাসরি কুরআনের আয়াত বা হাদীসে রাসূল এর মর্মার্থ বুঝতে পারেন না, তারা অন্যর সাহায্য নিয়ে কুরআন-হাদীস এর মর্মার্থ বুঝবেন,এবং সে অনুযায়ী আ'মল করবেন।

সুতরাং কোনো এক আলেম বা মৌলিক মূলনীতি এক এমন একদল আলেমের কুরাআন-সুন্নাহ অনুসৃত মত ও পন্থাকে অনুসরণ করার নামই হল মাযহাব। এক্ষেত্রে সকল মাস'আলায় শুধুমাত্র একজনকেই অনুসরণ করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/402

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)হানাফি মাযহাবের আনুসারি হয়ে ৮ রাকাত করে তারাবিহ পড়ার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4047

(২) সর্বদা ২০ রাকাত পড়তে হবে।
(৩) অসুস্থতায় ৮ রাকাত পড়া যাবে।

(৪) রমাদানে সেমিস্টার ফাইনাল থাকলেও আপনাকে  ২০ রাকাত পড়তে হবে।

(৫) অলসতার জন্যে ৮ রাকাত পড়ার রুখসত থাকবে না।

(৬) ৮ রাকাত তারাবিহ পরে ঘুমিয়ে যাওয়ার পর সেহরির সময়র জাগ্রত হরে তখন পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি সম্ভব না হয়, তাহলে গোনাহ হবে না

আমরা হানাফি ফিকহের আলোকেই উত্তর প্রদান করে থাকি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...