আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
السلام عليكم ورحمة الله وبركاته
১- উস্তাজ কুরআনের তাফসির পড়তে গেলে মাঝে মধ্যে কিছু না বুঝলে আমার মাথায় প্রশ্ন আসে যে এটা কেনো এমন হলো? তখন সাথে সাথেই আমি যদি চিন্তা করি যে যদি ও আমি এটার হিকমাহ বুঝতে পারছিনা আপাতত তবুও নিশ্চিতভাবেই এটাই সর্বোত্তম কেননা আল্লহ সুবহানাহু ওয়া তা'আলা এটা নির্ধারণ করেছেন। তাহলে কি গুনাহ হবে?

২- আম্মু বাহিরে যাওয়ার পর বুয়ারা কাজে একটু টুকটাক কম বেশি করে। অনিচ্ছাকৃত ও হয়তো এমন করতে পারে। তো আজকেও এমন হয়েছে। পরে আম্মু এসে আমাকে বকাঝকা করার কারণে তখন আমি বলি যে না আমি তো ওনাদেরকে বলেছিলাম আরো কিছুক্ষণ কাজ করতে বা থাকতে কিন্তু উনি নিজেই চলে গেছেন। আর আমি ওনাকে আরো যা যা বলেছি বা উনি আমাকে যেসব কথা বলেছেন সেটা আম্মুর কাছে বর্ণনা দেই। এটা কি গীবত হবে?

৩- রমাদ্বনে তো শয়তান বাঁধা থাকে। তাহলে কেনো ওয়াসওয়াসা হয়? রমাদ্বনে ইমান নিয়ে ওয়াসওয়াসা ও কুচিন্তা আসলে কি আমার গুনাহ হবে? আমি কি করবো ?
৪- উস্তাজ আমার কাছে ১০০০ টাকা ছিলো। আমি নিয়ত করেছিলাম যে ৫০০ টাকা সাদাকাহ করবো আর বাকি টাকা দিয়ে আমার প্রয়োজনীয় জিনিস কিনবো। পরে আমাদের খাদেমা খালার কিছু সমস্যার কথা শুনে আমার মনে হলো যে থাক পুরোটাই দিয়ে দিবো ওনাকে। পরে আমি শুনেছি যে আলহামদুলিল্লাহ ওনার প্রয়োজন পূর্ণ হয়েছে। এখন কি আমি তাহলে আবার ৫০০ টাকা সাদাকাহ দিয়ে বাকিটা নিজের কাজে খরচ করতে পারবো?

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নে উল্লেখিত মনোভাব রাখা উচিত।

(২) الثاني: الاستعانة على تغيير المنكر ورد العاصي إلى الصواب. وبيانه أن يقول لمن يرجو قدرته على إزالة المنكر: فلان يعمل كذا فازجره عنه ونحو ذلك، ويكون مقصوده إزالة المنكر، فإن لم يقصد ذلك كان حراما.
(দুই) মন্দকে পরিবর্তন করতে এবং গোনাহগারকে নেকির দিকে ফিরিয়ে নিয়ে আসতে কারো গীবত করা।যেমন এমন কারো কাছে গিয়ে গিবত করা,যে ব্যক্তি ঐ মন্দকাজ সম্পাদনকারীকে ধমক দিতে পারে, ইত্যাদি ইত্যাদি।শর্ত এই যে, মন্দকে বিদূরিত করার উদ্দেশ্যই থাকতে হবে।উদ্দেশ্য যদি অন্য কিছু হয় তখন কিন্তু গীবত করা জায়েয হবে না বরং হারাম হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1715

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি বোয়া এর মন্দ দিকগুলো পরিবর্তন করতে আপনি আপনার মায়ের কাছে নালিশ করেন, তাহলে এটা গীবতের অংশ হবে না।

(৩) রমজানে শয়তান বাঁধা থাকে। কিন্তু রমজান পূর্বে যেই প্ররোচনা শয়তান দিয়েছিলো, সেটার কিছু আছর বাকী থেকে যায়, যেজন্য রমজানেও মানুষ গোনাহের কাজ করে।

(৪) হ্যা, এখন আপনি ৫০০ টাকা সাদাকাহ দিয়ে বাকিটা নিজের কাজে খরচ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...