আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
48 views
in সাওম (Fasting) by (4 points)
আসসালামু আলাইকুম
আমি প্রায় দেড় মাসের গর্ভবতী। আমার হত প্রায় ১০-১২ দিনের বেশি সময় যাবৎ ব্লিডিং হচ্ছে। গর্ভপাত হয়নি বেবি আছে আলহামদুলিল্লাহ। কিন্তু শরীরে প্রচন্ড দুর্বলতা আরো কিছু অসুবিধা বোধ করি।সারাদিনই রক্তপাত চলমান।মাঝে মাঝে কয়েকঘন্টা অফ থাকে আবার হুট করেই হয়।।প্রথম দিকে গর্ভপাত ভেবে ৫ টা রোজা কাজা করেছি।কিন্তু যেহেতু অনেকদিন ধরে চলমান রক্তপাত তাই মাজুর হিসেবে নামাজ রোজা সবই করছি।কিন্তু আমার রক্তপাত ও শরীরের দুর্বলতা দেখে আমার স্বামী ও শ্বাশুড়ি মা রোজা রাখতে দিচ্ছে না।আজকে জোড় অনুরোধ করে ভাঙিয়ে ফেলেছে রোজা।

আমার প্রশ্ন হলো এমতাবস্থায় আমি কি রমজানের রোজাগুলো কাজা করতে পারবো? রোজা না রাখলে কি গুনাহগার হবো??নামাজ পড়তে পারবো?কুরআন স্পর্শ করে পড়তে পারবো?

অনেক সময় নামাজরত অবস্থায়ই রক্ত চলে আসে।তাই কুরআন স্পর্শ করতেও ভয় হয়।কিন্তু খুব পড়তে ইচ্ছে করতেছে।যদিও শরীর অনেক ক্লান্ত এবং অসুস্থ, অস্থির লাগে তাও রোজা রাখতে চাই কিন্তু পরিবারের সবাই বলতেছে পরে কাজা আদায় করে নিতে।। ২ রাকাত নামাজ দাড়িয়ে পড়ার আগেই ক্লান্ত হয়ে যাই, শ্বাস বেড়ে যায়। কোমড় থেকে পা পর্যন্ত প্রচন্ড ব্যাথায় দাড়িয়ে থাকতে কি যে কষ্ট হয়!!রুকু করতে গেলে মাথা ঘুরে চোখের সামনে ঘোলা হয়ে আসে।ফরজ নামাজ দাড়িয়ে পড়ি।

সুন্নাত/নফল নামাজ বসে পড়লে কি গুনাহগার হবো?

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গর্ভবতী নারী যদি নিশ্চিতরূপে মনে করে বা তার অধিকাংশ ধারণা হয় যে, যদি রোযাকে চলমান রাখে তাহলে তার বা সন্তানের সুস্থতার অবনতি হবে কিংবা বিজ্ঞ ডাক্তার এ ব্যাপারে হুশিয়ারি প্রদান করে, তাহলে এমতাবস্থায় গর্ভবতী নারীর জন্য রোযা না রাখার বা রোযাকে ভঙ্গ করার অনুমতি থাকবে। পরবর্তীতে রোযাগুলিকে কাযা করতে হবে।
«وَعَوَارِضُ الصَّوْمِ الَّتِي قَدْ يُغْتَفَرْ ... لِلْمَرْءِ فِيهَا الْفِطْرُ تِسْعٌ تُسْتَطَرْ حَبَلٌ وَإِرْضَاعٌ وَإِكْرَاهُ سَفَرْ ... مَرَضٌ جِهَادٌ جُوعُهُ عَطَشٌ كِبَرْ» - «حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي» 2/ 421)
নয়টি কারণে রোযা না রাখার অুনমোদন রয়েছে, গর্ভ,দুগ্ধপান,জোড়জবরদস্তী,সফর,অসুস্থতা,জিহাদ, অনাহার,পিপাসা,বৃদ্ধ( রদ্দুল মুহাতর-২/৪২১)

"عن أنس بن مالك، قال: رخص رسول الله صلى الله عليه وسلم للحبلى التي تخاف على نفسها أن تفطر، وللمرضع التي تخاف على ولدها." أخرجه ابن ماجه في سننه في باب ما جاء في الإفطار للحامل والمرضع (2/ 576) برقم (1668)،ط.  دار الرسالة العالمية، الطبعة: الأولى، 1430 هـ - 2009 م
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2558


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...