আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১)রুকইয়াহ বিষয়ক জরুরতে একজন রাক্বীর কাছে যাওয়ার পর তিনি আমাদের বলেছেন আমাদের দুই বোনের নাম হিন্দু নাম এবং এসব নামের প্রভাবেও মানুষ সিহরে আক্রান্ত হয় বা সমস্যা হতে পারে। বিষয়টা কি সত্যি?
২)আমাদের দুই বোনের যে নামে সবাই ডাকে,বার্থ সার্টিফিকেট,স্কুল কলেজের সার্টিফিকেট সকল কিছুতে দেওয়া, কিন্তু দুজনের আকিকা দেওয়া হয়েছিলো ইসলামিক নামে যেটা কেউ ডাকেনা । কেউ একজন বলেছিলো আমাকে যে নাম নিয়ে সমস্যা নেই,নাম হিন্দু মুসলমান হয়না আর তোমার নাম পুষ্প,যার অর্থ ফুল তো এটা নিয়ে সমস্যা দেখছি না। তাহলে করণীয় কি?
৩)নাম পরিবর্তন করলে পুনরায় আকীকা দেওয়া লাগবে? যদি না দিতে হয় এবং নাম পরিবর্তন করতেই হয় সেক্ষেত্রে আকীকা দেওয়া হয়েছিলো যে নামে সেটা কি পরিবর্তন করে অন্যটা রাখতে পারি?
৪) যেই রাক্বীর কাছে গিয়েছিলাম,তিনি আমাদেরকে আইওএমের কথা বলেছেন, এখান থেকে পড়াশোনা করেছেন,উস্তাদগণের অনেকে উনাকে চিনেন, সুপরিচিত নানান কিছু বলেছেন। আইওএম থেকে রুকইয়াহ ট্রেনিং নিয়েছেন এটা বলেছেন কিনা ঠিক মনে নেই, রাক্বী লিস্টে আমি উনার নাম পাইনি। সালাতের সময় উনার চেম্বারের পেছনেই জামাত হওয়া সত্ত্বেও সময় পার হয়ে যাওয়ার পরও উনি জামায়াতে যাননি বিষয়টা ভালো লাগেনি আরোও কিছু বিষয় ছিলো। আমার বাবা রুকইয়াহ এসবে পুরোপুরি বিশ্বাসী নন,করাতে চান না। আমরা নিজেরাও এই প্রথমবার কোন রুকাইয়া সেন্টারে গিয়েছি, সেখানে অন্য কোনো রোগী ছিলো না। ফি টাও বেশি, আইওএম নির্ধারিত ফি এর দ্বিগুণের চেয়েও বেশি, আবার প্রতি সেশনেই ফি । বাবার অনুমতিহীন আমাদের পক্ষে বারবার রুকইয়াহ করা সম্ভব নয় (আর্থিক বিষয়) আবার অবস্থাও বেগতিক,রুকইয়াহ অতি আবশ্যক হয়ে পড়েছে পরিবারের সবার জন্য । সঠিকতা যাচাই করবো কীভাবে যে আসল রাক্বীর কাছেই গিয়েছি? অথবা কোথায় যেতে পারি কোনো পরামর্শ দিবেন হুজুর? লোকেশন: ময়মনসিংহ সদর ।