আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
61 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
السلام عليكم ورحمة الله وبركاته

প্রশ্ন:১/আমার সচরাচর পিরিয়ড ৫ দিন থাকে ছয় দিনের দিন গোসল করে নামাজ পড়ি। এইবার ৩দিন পর্যন্ত রক্ত গেছে। ৪দিনের দিন রক্ত পড়া বন্ধ হয়ে যায় সম্পূর্ণ তাই আমি রাতে সাহরি খেয়ে,এর পরের দিন দুপুরে ৫দিনের দিন ফরজ গোসল করে নামাজ পড়েছি এবং রোজা রেখেছি। এখন রাত বারোটায় গিয়ে দেখি হালকা একটু খয়রি কালার স্রাব গেছে কোন রক্ত যাইনি। রক্ত যাওয়া কিন্তু একদিন আগে বন্ধ হয়ে গেছে। এখন কি আমার রোজা হবে না? বা ফরজ গোসল করার আগ পর্যন্ত কি নামাজ পড়তে পারবো না?
প্রশ্ন: ২/ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার চাচারা ফুফুরা অন্যরকম হয়ে যায়। আমাদের সাথে হিংসামি ঝগড়া বিবাদ করতেই থাকে। আমাদেরকে দেখতে পারেনা আমার আম্মুর সাথে চরম লেভেলের বেয়াদবি করে খুব আজেবাজে কথা বলে যেমন : অমুক ব্যাক্তি আমার আম্মুর জামাই লাগে।  এমনকি আমার আম্মুর গায়ে হাত তুলতেও গিয়েছিলো। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করাটা কতটুকু জরুরি? খোঁজ খবর না নিলে বা এদের সাথে কথা না বললে কি আমার গুনাহ হবে? আমাদের জায়গা সম্পত্তি নিয়েও ভেজাল করতেছে। এই ধরনের মানুষদের সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আমাদের পাওনা টাকাও পরিশোধ করতেছে না। এসবের জন্য তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া কি আমার উচিত হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বনিম্ন সময়সীমা হলো ৩ তিন,আর সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।
এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)  

হাদীস শরীফে এসেছে   
أقل الحیض للجاریۃ البکر والثیب ثلاثۃ أیام ولیالیہا وأکثرہ عشرۃ أیام
دار قطني، السنن، 1: 219، رقم: 61
রাসুল সাঃ বলেন  মহিলাদের হায়েজের সর্বনিম্ন সীমা হলো ৩ দিন ৩ রাত,সর্বোচ্চ সীমা হলো ১০ দিন ১০ রাত।

হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। 
উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা।
(কিতাবুল ফাতওয়া ২/৭৬)

তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা।
(ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)

উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,

عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "

তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এটিকে হায়েজের অন্তর্ভুক্ত ধরতে হবে।

এমতাবস্থায় আপনার সেই রোজা হয়নি, পুনরায় সে রোজা আদায় করতে হবে।

নামাজের জন্য পুনরায় ফরজ গোসল আদায় করতে হবে।

(০২)
তাদের সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করা যাবে না, কমপক্ষে দেখা-সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হবে।

তারা আপনাদের উপর যে জুলুম করতেছে এর জন্য আপনারা আইনের সহায়তা নিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 497 views
asked Apr 12, 2022 in সাওম (Fasting) by RZ (146 points)
...