السلام عليكم ورحمة الله وبركاته
প্রশ্ন:১/আমার সচরাচর পিরিয়ড ৫ দিন থাকে ছয় দিনের দিন গোসল করে নামাজ পড়ি। এইবার ৩দিন পর্যন্ত রক্ত গেছে। ৪দিনের দিন রক্ত পড়া বন্ধ হয়ে যায় সম্পূর্ণ তাই আমি রাতে সাহরি খেয়ে,এর পরের দিন দুপুরে ৫দিনের দিন ফরজ গোসল করে নামাজ পড়েছি এবং রোজা রেখেছি। এখন রাত বারোটায় গিয়ে দেখি হালকা একটু খয়রি কালার স্রাব গেছে কোন রক্ত যাইনি। রক্ত যাওয়া কিন্তু একদিন আগে বন্ধ হয়ে গেছে। এখন কি আমার রোজা হবে না? বা ফরজ গোসল করার আগ পর্যন্ত কি নামাজ পড়তে পারবো না?
প্রশ্ন: ২/ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার চাচারা ফুফুরা অন্যরকম হয়ে যায়। আমাদের সাথে হিংসামি ঝগড়া বিবাদ করতেই থাকে। আমাদেরকে দেখতে পারেনা আমার আম্মুর সাথে চরম লেভেলের বেয়াদবি করে খুব আজেবাজে কথা বলে যেমন : অমুক ব্যাক্তি আমার আম্মুর জামাই লাগে। এমনকি আমার আম্মুর গায়ে হাত তুলতেও গিয়েছিলো। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করাটা কতটুকু জরুরি? খোঁজ খবর না নিলে বা এদের সাথে কথা না বললে কি আমার গুনাহ হবে? আমাদের জায়গা সম্পত্তি নিয়েও ভেজাল করতেছে। এই ধরনের মানুষদের সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আমাদের পাওনা টাকাও পরিশোধ করতেছে না। এসবের জন্য তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া কি আমার উচিত হবে?