আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নিজ বাসা চট্টগ্রাম শহরে,
আমি চাকরির সুবাদে বর্তমানে বাসা নিয়ে ঢাকায় থাকি।
ঢাকার বাসা থেকে চট্টগ্রাম এর বাসার এর দূরত্ব: ২৮১ কি:মি:
আমি যতটুকু জেনেছি যে, আমি যেহেতু ঢাকাই বাসা নিয়ে থাকি এবং চট্টগ্রাম এ আমার নিজ বাসা আছে। তাহলে উভয় জায়গাতেই আমি ১৫ দিনের কম নিয়তে থাকলেও আমি দুই জায়গাতেই মুকিম হবো (ভুল বললে ইনশাআল্লাহ শুধরিয়ে দিবেন)।
এখন আমার প্রশ্ন হচ্ছে-
১) আমি যেহেতু উভয় জায়গায় অবস্থানকালীন মুকিম, কিন্তু যাত্রাপথে কি আমি মুসাফির হবো? যেহেতু দূরত্ব ৭৮ কি:মি: এর অনেক বেশি।
২) যদি যাত্রাপথে মুসাফির হই, তাহলে তার জন্য আমার যাত্রার আগে আলাদা করে নিয়ত করতে হবে কি?
জাযাকাল্লাহ।