আমার কাছে কিছু স্বর্ণ এবং কিছু নগদ টাকা আছে। এই দুটো মিলিয়ে যাকাতের নিসাব পূর্ণ হয়। ঈদের পরের দিন আমার উপর যাকাত ফরজ হওয়ার সময় নির্ধারিত আছে।
এখন প্রশ্ন হলো ঈদের আগে যদি আমি আমার নগদ টাকাগুলোর মালিকানা আমার নাবালক (১ বছরের) ছেলের নামে করে দেই, তাহলে ঈদের পর আমার কাছে শুধু স্বর্ণ থাকবে, যা একা যাকাতের নিসাব পূর্ণ করে না।
এক্ষেত্রে কি আমার উপর যাকাত ফরজ থাকবে, নাকি থাকবে না?