আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
আসসালামু আলাইকুম।
উস্তাদ বাবা-মায়ের শরীয়ত বিরোধী কাজ সন্তানের দ্বীন শিক্ষায় কি প্রভাব ফেলে? যদি প্রভাব ফেলে তাহলে এটা তো সন্তানের দায় কতখানি? কেননা সে তো যেই পরিবেশে বড় হয়েছে সেটাই শিখেছে।
আমার পরিচিত এক আত্মীয়ের মধ্যে একজন আলেম। উনার মধ্যে কিছু খারাপ গুন আছে। মানুষ হিসেবে এবং স্বামী ও সন্তান হিসেবে ভাল। উনি ছোট থেকে খুব অর্থ কষ্টে বড় হয়েছেন, মাদ্রাসায় খুব কষ্টে ছিলেন। বাবা থেকেও পরিবারের ভরণপোষণ ঠিকঠাক করতেন না। যার ফলে খেয়ে না খেয়ে বড় হয়েছেন। সমস্যা হল উনার মধ্যে মিথ্যা কথা বলা এবং বানিয়ে কথা বলার একটা প্রবণতা আছে, ইনকামের ক্ষেত্রে হালাল হারাম তোয়াক্কা করে না। এমন কিছু নিয়ে বানিয়ে কথা বলবে অথবা মিথ্যা বলবে যেটা আদৌ কোন দরকার নেই। উনার মধ্যে যথেষ্ট এলেম আছে। যিনি আল্লাহর আদেশ-নিষেধ ইতিমধ্যে জানে তাকে কিভাবে শোধরানো যায়? যেহেতু পরিবারের মধ্যে এই খারাপ জিনিস গুলো ছিল ।দেখা যায় জীবনের অধিকাংশ সময় মাদ্রাসায় কাটালেও পরিবারের ‌ বাবা অথবা মায়ের খারাপ গুণগুলো উনার মধ্যে পাওয়া যায়। যেখানে বাবা-মায়ের দায়িত্ব ছিল সন্তানকে পরিপূর্ণ দ্বীন শিক্ষায় শিক্ষিত করা।

উনার স্ত্রী এ ব্যাপারে খুব চিন্তিত। কেননা আলেম মানুষ যদি শরিয়াবিরোধী যেমন ইনকামের ক্ষেত্রে বৈধ অবৈধ তোয়াক্কা না করা অথবা মিথ্যা কথা বলে তাহলে ব্যাপারটা কষ্টকর। উনাকে কিভাবে এ সমস্ত খারাপ দিকগুলো থেকে বের করা যায়?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।

আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়। 
(সূরা ফাতির-১৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/295


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর হেদায়েতের জন্য দু'আ করতে হবে। এবং ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করতে হবে। দাওয়াত ত্যাগ করা যাবে না। বরং চালিয়ে যাবেন।

স্বামীর ইনকাম হারাম হলে স্ত্রীর করণীয় কি? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/782


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...