আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
স্বামী যদি বদরাগী হয়, মুখের ভাষা খারাপ হয়, কথায় কথায় গালিগালাজ, তালাকের হুমকি দেয়। আবার সামান্য বিষয়ে স্ত্রী কে অমানবিক নির্যাতন করে, শরীরে যতভাবে মারা যায় মারে এমনকি মেরে অজ্ঞান করে ফেলে। তাহলে স্ত্রীর কি করণীয়।  শুধু নির্যাতন করে তাই নয়, পরিপূর্ণ ভরণপোষণের দায়িত্ব না নিয়েও স্ত্রী কে খাওয়া পড়ার খোটা দেয়। আজ অবধি মোহরানা পরিশোধ করেনি। সবসময় বাবা মা তুলে গালি গালাজ করে, স্ত্রী এতিম, তার বাবা নেই। এজন্য স্ত্রী কেই বলে যে সে অপয়া তাই তার বাবা নেই। স্ত্রীর মা কেও গালিগালাজ + মারছে। সে এই সব কিছুর জন্য অনুতপ্ত নয় বরং স্ত্রীকে তালাকের ভয় দেখায় সবসময়, কখনো দিবে না কিন্তু ভয় দেখাবে।
এবার বলি স্ত্রীর আচরণ। তিনি চুপচাপ, শান্ত স্বভাবের, পরিপূর্ণ পর্দা মেনে চলে, নন মাহরাম মেইনটেইন করে চলে। তার কোনো উচ্চাকাঙ্খা নেই, দ্বীনদার একজন মহিলা। স্বামী রাগী জন্য বুঝে শুনে চলার চেষ্টা করে তবুও স্বামী তার বড় কোনো দোষ না পেয়ে ছোট ছোট বিষয়ে তাকে গালিগালাজ করে এবং মারধর করে। এমনও হয় স্ত্রী যদি ফোন রিসিভ করতে ২ মিনিট দেরি করে তবুও স্বামী উত্তেজিত হয়ে যায়। স্ত্রী চাকরি করতে চায় না, ঘরে থাকতে চায়। স্বামী চায় সে চাকরির প্রস্তুতি নিক, চাকরি করুক।  স্ত্রীকে তার মায়ের সাথে যোগাযোগ রাখতেও বাধানিষেধ করে।
এরকম অবস্থায় সেই স্ত্রীর কি করণীয়? স্ত্রীর পরিবারে দায়িত্বশীল মাহরাম নেই। তার মা এবং দাদী এই মিলে তার পরিবার।
উল্লেখ্য যে, স্বামী পরিবারের গুরুজন দেরও তোয়াক্কা করে না, কোনো বিচার শালিশ এও বসবে না। পরিবারের বাকি সদস্য দের সাথে তার ব্যাবহার খুব একটা ভালো না। কিন্তু বাহিরে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে।

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু স্বামী ভরণপোষণ দিচ্ছে না বা স্ত্রীর উপর জুলুম নির্যাতন করছে, তাই ঐ স্ত্রী তালাক চাইতে পারবে অথবা মুসলমান বিচারকে  আদালতে গিয়ে বিবাহ ভঙ্গের আবেদন করতে পারবে। কোর্ট সমীচিন মনে করলে বিবাহ ভঙ্গ করে দিবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বর্ণিত পরিস্থিতিতে তালাক চাওয়ার/কোর্টে মামলা দায়ের করার সুযোগ থাকলেও নিরবে নিবৃতে সংসার করাই সর্বোত্তম বলে আমাদের মনে হচ্ছে। স্বামীর হেদায়তের জন্য দু'আ করুন, এবং তার সাথে সর্বোত্তম আচার ও ব্যবহার করুন।

ﻭَﻟَﻤَﻦ ﺻَﺒَﺮَ ﻭَﻏَﻔَﺮَ ﺇِﻥَّ ﺫَﻟِﻚَ ﻟَﻤِﻦْ ﻋَﺰْﻡِ ﺍﻟْﺄُﻣُﻮﺭِ ) ﺍﻟﺸﻮﺭﻯ 43/ " ﺍﻧﺘﻬﻰ .
অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ।(৪২/৪৩)

সবিস্তারে পড়তে ক্লিক করুন- https://www.ifatwa.info/9563


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...