স্বামী যদি বদরাগী হয়, মুখের ভাষা খারাপ হয়, কথায় কথায় গালিগালাজ, তালাকের হুমকি দেয়। আবার সামান্য বিষয়ে স্ত্রী কে অমানবিক নির্যাতন করে, শরীরে যতভাবে মারা যায় মারে এমনকি মেরে অজ্ঞান করে ফেলে। তাহলে স্ত্রীর কি করণীয়। শুধু নির্যাতন করে তাই নয়, পরিপূর্ণ ভরণপোষণের দায়িত্ব না নিয়েও স্ত্রী কে খাওয়া পড়ার খোটা দেয়। আজ অবধি মোহরানা পরিশোধ করেনি। সবসময় বাবা মা তুলে গালি গালাজ করে, স্ত্রী এতিম, তার বাবা নেই। এজন্য স্ত্রী কেই বলে যে সে অপয়া তাই তার বাবা নেই। স্ত্রীর মা কেও গালিগালাজ + মারছে। সে এই সব কিছুর জন্য অনুতপ্ত নয় বরং স্ত্রীকে তালাকের ভয় দেখায় সবসময়, কখনো দিবে না কিন্তু ভয় দেখাবে।
এবার বলি স্ত্রীর আচরণ। তিনি চুপচাপ, শান্ত স্বভাবের, পরিপূর্ণ পর্দা মেনে চলে, নন মাহরাম মেইনটেইন করে চলে। তার কোনো উচ্চাকাঙ্খা নেই, দ্বীনদার একজন মহিলা। স্বামী রাগী জন্য বুঝে শুনে চলার চেষ্টা করে তবুও স্বামী তার বড় কোনো দোষ না পেয়ে ছোট ছোট বিষয়ে তাকে গালিগালাজ করে এবং মারধর করে। এমনও হয় স্ত্রী যদি ফোন রিসিভ করতে ২ মিনিট দেরি করে তবুও স্বামী উত্তেজিত হয়ে যায়। স্ত্রী চাকরি করতে চায় না, ঘরে থাকতে চায়। স্বামী চায় সে চাকরির প্রস্তুতি নিক, চাকরি করুক। স্ত্রীকে তার মায়ের সাথে যোগাযোগ রাখতেও বাধানিষেধ করে।
এরকম অবস্থায় সেই স্ত্রীর কি করণীয়? স্ত্রীর পরিবারে দায়িত্বশীল মাহরাম নেই। তার মা এবং দাদী এই মিলে তার পরিবার।
উল্লেখ্য যে, স্বামী পরিবারের গুরুজন দেরও তোয়াক্কা করে না, কোনো বিচার শালিশ এও বসবে না। পরিবারের বাকি সদস্য দের সাথে তার ব্যাবহার খুব একটা ভালো না। কিন্তু বাহিরে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে।