আসসালামু আলাইকুম।আমাদের পরিস্থিতি হলো- আব্বুর ব্যবসার সুবাধে স্বপরিবারে ঢাকায় থাকি,পড়ালেখাও এখানে।আমাদের দাদা বাড়ি কুমিল্লা তে আব্বু নিজ জায়গায় ভালভাবে থাকার জন্য এক তলা বিশিষ্ট বিল্ডিং করেছে।জীবিকার তাগিদে ঢাকায় থাকা আমাদের নয়তো বাড়িতেই ভবিষ্যতে আব্বু আম্মুর থাকার ইচ্ছা।
নিজেদের স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার মত রান্নাঘর,ওয়াশরুম আছে।
এখানে ১৫ দিনের কমে বেড়াতে আসলে এবং কসর এর দূরত্ব হওয়াতে কি কসর নামাজ পড়তে হবে?নিজেদের থাকার মত ভাল সুযোগ রয়েছে এই জন্য কনফিউশান।
আর এক্ষেত্রে আমার আব্বুর নামাজ কেমন হবে যেহেতু তার জমি,তার পিতৃনিবাস।যখন( মসজিদে না পড়ে বাড়িতে পড়ে)?
আর আম্মুর নামাজ কেমন হবে? ওয়াতনে আসলি নামে একটি বিষয় আছে,এক জায়গায় দেখছি ওয়াতনে আসলি নাকি একটাই হয়,,আর আম্মুর ক্ষেত্রে সেটা ঢাকায় (আব্বুর সাথে যেখানে থাকে) সেটাই নাকি ধরতে হবে।
আর আমাদের তো দাদা বাড়ি তাহলে আমাদের নিয়ম টা কি?
নানা বাড়িও কুমিল্লায়,আলাদা উপজেলা। নানা বাড়ি গেলে তখন কসর পড়া হয়,কারণ আম্মুর আলাদা রুম এর সুযোগ নেই,আলাদা রান্নাঘর,ওয়াশরুম নেই ব্যক্তিগত ভাবে।আম্মু সহ আমরাও কসর পড়ি।এটা ঠিক আছে?