ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যৌতুক সম্পর্কে শরীয়তের বিধান হল,
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم
" ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের সময় স্বামী তার স্ত্রীকে মহর দিবে। স্ত্রীর বাবা মায়ের কাছ থেকে কোনো কিছু তাদের অন্তরের সন্তুষ্টি ব্যতিত চাপ প্রয়োগ করে গ্রহণ করা যৌতুকের অন্তর্ভুক্ত। সুতরাং এত্থেকে অবশ্যই বেচে থাকতে হবে। প্রশ্নের বিবরণমতে আপনার শশুড় শাশুড়ি যা কিছুই আপনার বাবা মায়ের কাছে চাপ প্রয়োগ করে চাইতেছেন। এসবই যৌতুকের অন্তর্ভুক্ত।