আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
111 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (21 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ
বিয়ের শুরু থেকে পাত্রকে জামা কাপড় কিনে দেওয়া,বিয়ের পর ঘরের আসবাপত্র দেওয়া এগুলো কি যৌতুক হিসেবে গণ্য হয়?
আমার বিয়ের সময় যৌতুক দেওয়া নেওয়ার কোনো আলাপ হয়নি। আমার বাবা বলেছিল উনি যদি তার জামাই এর উপর সন্তুষ্ট হন তবে একটা বাইক দিবেন নির্দিষ্ট কিছু টাকার মধ্যে। তো বিয়ের পর থেকে আমার শাশুড়ি এই টাকার জন্য চাপ দিয়েই আসছে আমাকে নানা কথা শুনায়,এলাকায় সবাইকে বলে বেড়ায় আমার মা বাবা কিছু(যৌতুক) দেয় না। বিয়ের পর থেকে আমি স্বামী সহ শহরে ভাড়া থাকি। সেখানের ভাড়া বাসার আসবাব,বিয়ের পর থেকে আমার চিকিৎসা খরচ, আমার বাচ্চা ডেলিভারির খরচ,এছাড়া আমার স্বামী ধারের কথা বলেও বেশ কিছু টাকা নিয়েছেন। এগুলো আমার স্বামী/শাশুড়ি গোপন রেখে এখন সবাইকে বলে বেড়ায় আমার মা বাবা কিছুই দেয় না। অথচ এরাই বলেছিল বিয়ের সময় কিছুই নিবে না। যৌতুক ওরা খায় না। ওনারা ওনাদের জমি বন্ধক রেখে টাকা খেয়ে ফেলছে এখন সেটা ছেলেকে বিয়ে দিয়ে ছেলের শশুর বাড়ি থেকে টাকা নিয়ে জমি খুলতে চায়। আমার মা বাবাও মানুষের কথার চাপ এ পরে দেয় এবং সামনেও দিবেন। আমি চাইনা ওদের চাপ এ আমার বাবা কিছু দিক। আমার স্বামী সোজা ভাবে কিছু চায় না কিন্তু তাঁর কথা তে আমার মনে হয় তিনিও আমার বাবার দেওয়া জিনিস লোভ করেন। যেমন: আমার স্বামী বলেন "আমাদের বাসার জিনিস পত্র আমার মা বাবা দিবে কারণ তাদের অনেক টাকা আছে" " আমাদের ছেলের খরচ আমার মা বাবা দিবে কেননা আমার ছেলে বড় হয়ে তার নানা নানীর(আমার মা বাবা) দায়িত্ব নিবেন"। আমার মা বাবা যায় দিক সেটা টাকা বা আসবাব এগুলো যৌতুক হিসেবে গণ্য হবে? এগুলো আমার জন্য ভোগ করা কি জায়েয হবে? আর এরকম শশুর বাড়ির মানুষদের সাথে কিভাবে চলবো বুজতে পারছি না। এদের সাইড থেকে এরা ভাবে মেয়ের বাবার কাছে ওরা যা চাইবে তাই দিবে,মেয়েকে বিয়ের পরও খরচ দিতেই থাকবে। সমাজের এরকম কালচার গুলো কি আধো ঠিক? মেয়েদের বিয়ের পর বাবাকে এতো কিছু দিতে হয় আবার দেখি সেই মেয়ের উপর শশুর বাড়ির মানুষ মানসিক,শারীরিক নির্যাতনও করে।

1 Answer

0 votes
by (812,460 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যৌতুক সম্পর্কে শরীয়তের বিধান হল,
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم 
  " ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)
আরো জানুন-https://www.ifatwa.info/8668

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের সময় স্বামী তার স্ত্রীকে মহর দিবে। স্ত্রীর বাবা মায়ের কাছ থেকে কোনো কিছু তাদের অন্তরের সন্তুষ্টি ব্যতিত চাপ প্রয়োগ করে গ্রহণ করা যৌতুকের অন্তর্ভুক্ত। সুতরাং এত্থেকে অবশ্যই বেচে থাকতে হবে। প্রশ্নের বিবরণমতে আপনার শশুড় শাশুড়ি যা কিছুই আপনার বাবা মায়ের কাছে চাপ প্রয়োগ করে চাইতেছেন। এসবই যৌতুকের অন্তর্ভুক্ত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (21 points)
উস্তাদ এখন যেহেতু আমার শাশুড়ি/স্বামী চাপ দিচ্ছে তাই আমার মা বাবা ১.৫ লাখ দিবে যেটা বিয়ের সময় হাদীয়া হিসেবে ১.৫ টাকার বাইক দিতে চেয়েছিল। এই টাকা দিয়ে আমার শাশুড়ি/স্বামী তাদের নিজস্ব যদি বন্দক আছে সেই জমি খুলবে। এখন হারাম টাকা টা তো জমিতে চলে গেলো যদিও তাদের নিজস্ব জমি। এখন কি সেই জমির ফসল হারাম হিসেবে গণ্য হবে?
by (812,460 points)
আপনার মাতাপিতা যদি তাদের অন্তরের সন্তুষ্টি থেকে না দেন, তাহলে তা জায়েয হবে না। এদ্বারা বন্ধকি জমি ছুটানো হলে, সেই জমির ফসলও হারাম হিসেবেই পরিগনিত হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 221 views
...