আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
59 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

আলহামদুলিল্লাহ গত সোমবার রাতে পাত্রের বোনেরা এবং ঘটকের বউ(ভাবি)দেখতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাহরাম নন মাহরাম মেনে পর্দা করার তাওফীক দিয়েছেন। আমার আম্মু আমার সম্পর্কে, আলহামদুলিল্লাহ আমি যে দুলাভাইদের সামনে ও যায় না তা সম্পর্কে যতটুকু পারছেন বলেছেন আলহামদুলিল্লাহ।আমি ও প্রশ্ন উত্তর দিয়েছিলাম,কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ। শেষে পাত্রের বাবা আমাকে দেখতে চেয়েছিলেন কিন্তু আমি দেখা করতে রাজি হয় নি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাত্রের বাবার সাথে দেখা করতে হয় নি ,করিনি।আমার আব্বু আম্মু কে বলেছেন যে তারা নাকি সবকিছুতেই রাজি আলহামদুলিল্লাহ।আল্লাহ ই ভালো জানেন। আব্বু কি দেখে বা কোনো এমন বলেছেন আমি জানি না আল্লহ ই ভালো জানেন।

পাত্রের সাথে আমার এখনো সামনাসামনি দেখা হয় নি আলহামদুলিল্লাহ। পাত্রের বিবরণ যতটুকু আমি জানতে পেরেছি -

এসএসসি -২০১২

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন। আর্থিক সংকটে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন নি।

এখন একটা ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন যেটা ইন্ডিয়া থেকে ওষুধ এনে বাংলাদেশে বিক্রি করে। তিনি হালাল ভাবে করেন কি না জানি না। ইনকাম হালাল কি না সঠিক জানি না। বুঝতে পারছি না। উল্লেখ্য রিপ্রেজেন্টেটিভ এর দেয়া খাবার আমি আলহামদুলিল্লাহ খায় না।

. পাত্র আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয়। আমাদের বাড়ি থেকে মসজিদে যেতে তাদের বাড়ি। ছোট বেলায় আমি কখনো তাদের বাড়িতে গিয়েছি কিনা মনে নেই।বড় হয়ে যাওয়া হয়নি।তাকে সামনাসামনি দেখছি কি না মনে নেই ।

. আর্থিক ও সামাজিক অবস্থান হয়ত আমার বাবা দাদা থেকে কম হতে পারে মানুষের দৃষ্টিতে। আল্লাহ ই  ভালো জানেন। আল্লাহর দৃষ্টিতে কি জানি না। আল্লাহ ই ভালো জানেন।তবে আব্বু বলেছিলেন বংশ মনে হয় ভালো আলহামদুলিল্লাহ।এসব আমি তেমন বুঝি না জানিও না কতটুকু বুঝি তাও আল্লহ জানেন ।আমার মতে আল্লাহ কাছে যার মর্যাদা বেশি সেই মর্যাদাবান। আল্লাহ যাকে সম্মানিত করে সেই সম্মান পাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যতটুকু সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ।

.স্বজাতি
. দাড়ি নেই (ইন্না লিল্লাহ )

.উনি নাকি নামাজ পড়েন। ওনার বোনেরা বলেছেন উনি ৫ ওয়াক্ত নামাজ ওভাবে পড়েন না। (ইন্না-লিল্লাহ)

আলহামদুলিল্লাহ আমার আব্বু মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। কিন্তু আব্বু ওনার নামাজ সম্পর্কে বলতে পারে নাই।পাত্রে কর্মসূত্রে যশোর থাকে।ছুটিতে নাকি বাড়ি  আসেন । মসজিদে গিয়ে নামাজ পড়েন নাকি সন্দেহ। অন্তত বাড়িতে থাকা অবস্থায় তো মসজিদে নামাজ পড়লে আব্বুর সাথে অন্তত দেখা হওয়ার কথা,হয় নাকি জানি না। মনে হয় ,হয় না।আল্লাহ ভালো জানেন।

কুরআন শরীফ পড়তে পারে কি না জানি না।

হালাল উপার্জন কি তা বোঝেন কি না তাও জানি না।

এখন আমার কাছে আব্বু আম্মুর মাধ্যমে জানতে চেয়েছেন যে আমি পাত্রের সাথে দেখা করব কি না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনে দিয়েছেন যে ইং শা আল্লহ আমি আল্লাহ বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানতে চাই এবং যেগুলো আল্লহ নিষেধ করেছেন সেগুলো বাদ দিতে চাই ইং শা আল্লহ।

যেহেতু রসূল সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের ক্ষেত্রে চারটি জিনিস ১.ধনসম্পদ ২.বংশ ৩.সৌন্দর্য ৪.দ্বীনদারিত্ব দেখতে এবং দ্বীনদারিত্বা প্রাধান্য দিতে। নাহলে নাকি ক্ষতিগ্রস্ত হতে হবে।আমি ক্ষতিগ্রস্ত হতে চাই না
ইং শা আল্লহ।এখন আমি কি পাত্রের সাথে দেখা করে তার কাছে জিজ্ঞেস করব সে দ্বীন মানতে রাজি কিনা?যদি রাজি হয় তবে বিবাহের আগেই তাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে বলা, দাঁড়ি রাখতে বলাএবং হালাল উপার্জন করতে বলা উচিত হবে কিনা বা এগুলো ইং শা আল্লহ বলবো ভেবে দেখা করা উচিত হবে কি? যেহেতু বিবাহের পর আল্লাহর ও রাসূলের আনুগত্য  পাশাপাশি স্বামীর আনুগত্য ও করতে হয় এগুলো বলা কেমন?আর সববিষয়ে রসূল সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ কি তা বলা ও বোঝানো ও তো কষ্টসাধ্য মনে হচ্ছে।অবশ্য আমি এগুলো বলতে পারবানি কি না সন্দেহ।কারণ আলহামদুলিল্লাহ আমি অনেক দিন ছেলেদের সাথে কথা বলি না।এমন ও হতে পারে পরিস্থিতি বা লজ্জার কারণে বা আব্বু বা অন্য যারা উপস্থিত থাকবেন হয়তো তাদের কারণে। আল্লাহ ভালো জানেন কি করণীয়।এখন আমার করণীয় কি আল্লহ ও রাসূলের নির্দেশ মোতাবেক?
আব্বু ভাবতেছেন হয়তো এই পরিবার আমাকে পর্দা করাবে মাহরাম নন মাহরাম মেনে। কিন্তু কে আমাকে পর্দায় সাহায্য করবে তা তো আল্লহ ছাড়া কেউ জানে না।আর আল্লহ ই একমাত্র সাহায্য। আব্বু বলে আমি যেভাবে পর্দা করি কেউ নাকি করাবে ধানে। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পর্দার ক্ষেত্রে আব্বু কে দিয়েও অনেক সাহায্য পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য আলহামদুলিল্লাহ আমি এসএসসি, এইচএসসি পড়েছি। ডেন্টাল ২য় বর্ষে সহশিক্ষা আল্লহ জন্য ছেড়ে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ।এখন আলিম প্রিপারেটরি কোর্স চলমান।

আমার কি তার সাথে দেখা করা উচিত হবে আল্লাহ ও রাসূলের বিধান অনুযায়ী?এটা কি সুন্নাত হবে?আমি ফিতনার আশঙ্কা ও করছি কারণ যদি পাত্র দ্বীন পালনে যদি আগ্রহী না হন আল্লাহ না করুন বা আমাকে পছন্দ না করে।আল্লাহ ও রসূল সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নির্ভর করে, কুরআন ও হাদীসের আলোকে আমাকে পরামর্শ দিন যাতে দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারি। আমার জন্য দোয়া করবেন। পরামর্শ যদি একটু দ্রুত দেওয়া যায় তবে মুনাসিব হবে ইং শা আল্লহ।

জাজাকুমুল্লহু খয়রন।

1 Answer

0 votes
by (805,290 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও আলাপ চারিতার কয়েকটি মূলনীতি-

(১)খালওয়াত হতে পারবে না।

(২)মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।

(৩)ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে।যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়,অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।

(৪)মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।

(৫)মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে।

(৬)প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।

যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2898


প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

প্রশ্নের বিবরণমতে উপরোক্ত শর্তাদির সাথে পাত্র পাত্রীকে দেখতে পারবে। তবে দেখা করার নামে নির্জনে আলাপ আলোচনা, পার্ক রেষ্টুরেন্টে দেখা করা কখনো জায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...