আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
reshown by
আসসালামু আলাইকুম উস্তাদ,
https://ifatwa.info/140157/ পূর্বের সাথে সম্পর্কিত আর কিছু প্রশ্ন রয়েছে। আমি এবার একটু সচেতন হয়ে নিচ্ছি কারণ আগে আমি না বুঝেই মুটামুটি বই কমপ্লিট করে ফেলেছিলাম বিভিন্ন বই থেকে হেল্প নিয়ে। পরে সেই বই বাদ দিয়েছি। তাই, এবার শুরু থেকেই সতর্ক থাকতে চাচ্ছি।
১. সম্পূর্ণ অধ্যায় মাথায় রাখা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আমি কি একটি করে টপিক শিখে তারপর লেখা শুরু করতে পারবো? যেমন: একটা অধ্যায়ে ১০ টি টপিক থাকতে পারে। এক্ষেত্রে, আমি প্রথম টপিকটি বিভিন্ন গাইড বই কিংবা চ্যাট জিপিটি থেকে শিখলাম। এরপর লেখা শুরু করলাম। এরপর ২য় টপিক শিখলাম আবার লিখলাম। এভাবে...

২. যদি কখনো কোন বই থেকে প্রতিটি টপিকে ২-৩ লাইন কপি করে ফেলি এবং আমার মনে না থাকে যে কোন লাইন কপি করেছি সেক্ষেত্রে করণীয় কি?

৩. সর্বোপরি, আমাকে কিছু পরামর্শ দিন যেভাবে আমি লিখলে ভাল হবে। কারণ, আমি দ্বিধায় পড়ে গেছি।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান মতে সংরক্ষিত প্রকাশনায় প্রকাশকের অনুমতি ব্যতীত ঐ প্রকাশনার কোনো বই কপি করা যাবে না,পিডিএফ বানানো যাবেনা,কাহারো কাছে তার কপি শেয়ার করা যাবেনা। 
তাদের অনুমতি ব্যাতিত এহেন কাজ খুবই অন্যায়  
,
এটি উক্ত প্রকাশনীর সাথে ধোকা দেওয়া হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
  
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
বিস্তারিত জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
হ্যাঁ, এভাবে পারবেন।
তবে হুবহু যেনো লেখা না হয়।

(০২)
সে বই যে প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে তাদের থেকে ক্ষমা চেয়ে নিবেন।

(০৩)
সংরক্ষিত প্রকাশনা হতে প্রকাশিত কোন বই হতে কিছু কপি করবেন না। এসব বিষয়ে বিস্তারিত জানতে কোনো ফতোয়া বিভাগে স্বশরীরে গিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...