আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
347 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)

আসসালামুলাইকুম,

কপিরাইটের বিষয়ে কিছু জানতে চাইছি।

১) আমি একটা সেশনে ক্লাস করানোর সময় অনলাইন থেকে কয়েকটা ভিডিও নিয়ে আমার শিক্ষার্থীদের দেখিয়েছিলাম। ভিডিওটি আমার তৈরি করা ছিল না। আমি তাদের এটা বলিনি যে এটা আমি ইউটিউব থেকে নিয়েছি আবার এটাও বলিনি যে, ভিডিওটি আমিই বানিয়েছি। এখন যেহেতু আমি অন্যের ভিডিও তাদের অনুমতি ব্যাতিত ব্যবহার করেছি এখানে আমার কোনো গুনাহ হওয়ার আশঙ্কা আছে কি?

যদি আমার গুনাহ হয় তাহলে কিভাবে এর জন্য মাফ চাইতে হবে?

এই সেশনটির জন্য কতৃপক্ষ আমাকে কিছু খাবার(নাস্তা) দিয়েছিল। এখন সেগুলো খাওয়া কি হালাল নাকি হারাম খাবার। মূলত সেশনটির জন্যই তারা আমাকে অথিতি হিসেবে খাবারগুলো দিয়েছিল? 

 

২) যদি ইউটিউবের কোনো ভিডিও ভালো কাজে ব্যবহার করা হয়। যেমন কোনো কোরআন তিলাওয়াত কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হয় তাহলে কোনো গুনাহ হবে। মানে এটা কি ইসলামে কপিরাইট হবে? 

 

৩) আমার এক বন্ধু অনলাইনে বিভিন্ন কোর্স ও পিডিএফ কিনে বেশি দাম দিয়ে। সে এগুলো নিজে পড়ে। আবার অনলাইনে কম দামে অন্যদের সেল করে। কিছুদিন আগে আমি একটি অনলাইন কোর্স মেইন ওয়েবসাইট থেকে বেশি দাম হওয়ায় তার কাছে থেকে কম দামে কোর্সটি কিনে নেই। সে আমার বন্ধু হওয়ায় অন্যদের তুলনায় কম দাম রাখে। এখানে একটা বিষয় কেউ যদি মেইন ওয়েবসাইট থেকে কোর্স করে তাহলে সে সার্টিফিকেট পাবে আর যদি কম দামে আমার বন্ধুর থেকে কিনে তাহলে সে কোনো সার্টিফিকেট পাবে না। এটা সে ব্রিক্রির আগেই উল্লেখ করে থাকে। যেহেতু আমার স্কিল অর্জন দরকার কোনো সার্টিফিকেট দরকার নেই সেহেতু আমি কম দামে কোর্সটি কিনেছিলাম।

 

ক) এখন এই কোর্সটি আমি শেষ করে ফেলেছি মানে সবগুলো ভিডিও দেখা শেষ। আমি যেহেতু মেইন ওয়েবসাইট থেকে কোর্সটি করিনি এতে আমার কোনো গুনাহ হবে?

খ) এতে আমার বন্ধুর ইনকাম করা টাকা কি হালাল হবে?

1 Answer

0 votes
by (806,730 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1197 নং ফাতাওয়ায় আমরা লিখেছি যে,
ফেকহী মাকালাত (আল্লামা তাকী উসমানী দাঃবাঃ)-১/২৩৬ এ বর্ণিত রয়েছে।তথা সত্ত্বর ক্রয়-বিক্রয় এবং অন্যান্য সম্পত্তির মত সত্ত্ব সংরক্ষিত কি না? সে সম্পর্কে বিশদভাবে আলোচনা রয়েছে।
আমি নিম্নে সারসংক্ষেপ মূলক কিছু আলোচনা তুলে ধরছি।প্রয়জনে উক্ত কিতাবকে অধ্যয়ন করা যেতে পারে।

আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে, তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক বা সংখকলকের জন্য সংরক্ষিত থাকে।আবার কোনো কোনো সময় কিতাবের লেখক ওই সত্ত্ব অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর ওই সময় ক্রেতা এই কিতাবের প্রকাশ-প্রচার এবং ব্যবসা-বাণিজ্য করার সত্ত্বাধিকারী হয়ে যায়।যে অধিকার পূর্বে লেখকের ছিল,সেই অধিকার চলে আসে ক্রেতার নিয়ন্ত্রণে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইউটিউবের ভিডিও সংরক্ষিত নয়। এবং ইউটিউবের মত যত এমন ভিডিও যা সংরক্ষিত নয়, সেগুলো দেখা যাবে এবং অন্যকেও দেখানো যাবে।এতে কোনো সমস্যা হবে না। সুতরাং আপনি ইউটিউবের যে সব ভিডিও শিক্ষার্থীদেরকে ক্লাসে দেখিয়েছেন, এদ্বারা কারো হক নষ্ট হয়নি। এবং এজন্য আপনাকে যে খাবার খাওয়ানো হয়েছে, এতেও কোনো সমস্যা হয়নি।

(২)
ইউটিউবের কোনো ভিডিও কোথাও দেখানো হলে কারো অধিকার নষ্ট হবে না।এবং গোনাহও হবে না।

(৩)
অনলাইনে বিভিন্ন কোর্স ও পিডিএফ বেশি দাম ক্রয় করে কম দামে অন্যর কাছে বিক্রি করা জায়েয হবে না। 
(ক)
আপনার জন্য উচিৎ যে, আপনি ভিডিও বা কোর্সগুলির মূল মালিকের কাছে মূল্য হস্তান্তর করবেন। তবে আপনার কোনো গোনাহ হয়নি। যেহেতু আপনার মাস'আলা জানা ছিলনা।তবে মাস'আলা জেনেবুঝে এমনটা করলে অবশ্যই আপনার গোনাহ হবে।এবং আল্লাহর কাছে তাওবাহ করতে হবে।

(খ)
আপনার বন্ধুর ইনকাম হালাল হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (806,730 points)
সংযোজন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...