আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
391 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (26 points)
আসসালামু আলাইকুম ,আমি সৌদি আরবের স্থায়ী কমিটির ফাত্বাতে পেয়েছিলাম, তারা যুদ্ধরত কাফিরদের ( দারুল হরব) এর সিডি কপি করার অনুমতি দিয়েছেন। এটা islamqa ও দিয়েছে। এটা কি আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য? নাকি তারা দারুল হারব নয়।

1 Answer

0 votes
by (806,700 points)
গ্রন্থ স্বত্ব সংরক্ষিত বা প্রকাশনা স্বত্ব সংরক্ষিত এমন কোনো গ্রন্থ বা প্রকাশনার কপি, পিডিএফ তৈরী করা বৈধ হবে না।কেননা এক্ষেত্রে লিখক বা প্রকাশকের হক নষ্ট হবে। যদিও তা কোনো ইসলামি গ্রন্থ বা প্রকাশনা হোক না কেন?এবং এতে ইসলাম প্রচারের উদ্দেশ্য থাকুক না কেন?

আর যে সমস্ত গ্রন্থের স্বত্ব সংরক্ষিত নয়,সে সব গ্রন্থকে নতুনভাবে যে কেউ চাপাতে পারবে।যেমন থানভী রাহ এর গ্রন্থ সমূহ বা পূর্ববর্তী গবেষকবৃন্দের গবেষনাপত্র।তবে কোনো প্রকাশনা কর্তৃক প্রকাশিত কোনো কিতাবের ফটোকপি বা পিডিএফ তৈরী করা যাবে না।বরং নতুনকরে চাপানো যাবে।

আর যে সব গ্রন্থের স্বত্ব সংরক্ষিত, সে সব গ্রন্থকে নতুন করে চাপানো যাবে না। 1207

জ্বী, দারুল হরবের সিডি কপি করার অনুমোদন রয়েছে।তবে আমেররিকা দারুল হারব কি না? সে সম্পর্কে মতবেদ রয়েছে।বিশুদ্ধ কথা হল,আমেরিকা দারুল হারব।ইসরাঈলের মতই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...