আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (2 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি একজন মেয়ে ফ্রিল্যান্সার, যেহেতু ফেইস শো করিনা তাই কাজের ক্ষেত্রে একটা স্ট্রং পোর্টফোলিও খুবই জরুরি। আমি যদি আমার কাজ রিলেটেড ভিডিও সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করি, সেক্ষেত্রে আমি যদি নিজের ভয়েস অ্যাড করি এইটা কি নারী হিসেবে শরীয়ত অনুমোদিত হবে?

উল্লেখ্য, আমি আমার ভয়েস এডিট করে কিছুটা পুরুষ টাইপ টোন অ্যাড করি, সেক্ষেত্রে আমার ভয়েস ভিন্ন হয়ে যায় এবং স্বভাবত মেয়েলি ভাব অনেকটাই থাকেনা। এইটা কোনো প্রতারণার উদ্দেশ্যে না, বরং কণ্ঠের স্বাভাবিক মেয়েলি ভাব কমানোর জন্যই করা।

দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি এডসেন্স ভিত্তিক ইঙ্কামের জন্য এই ভিডিও শেয়ার করিনা, বরং এইটাকে একটা পোর্টফোলিও হিসেবে ব্যবহারের জন্যই শেয়ার করা।

তৃতীয়ত, আমাদের ঘরে শুধু আমরা দুইজন, মা মেয়ে। বাবা আল্লাহর মেহমান হয়েছেন, অন্য কোনো মাহরাম দায়িত্ব পালন করার মতো নেই। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আয় করার জরুরতটা বাধ্যতামূলক হয়ে উঠে। আর বাহিরে চাকরী করতে গেলে কণ্ঠের পর্দা তো বিঘ্নিত হয়ই, ফেইস শো করাটাও ম্যান্ডেটরি বলতে গেলে। তাই আমার পরিস্থিতি বিবেচনা করে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন যদি। জাযাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

আল্লাহ তায়ালা বলেনঃ 

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

 হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে বিনম্র হয়ে কথা বলনা, যাতে যাদের মাঝে পৌরষত্ব আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে। {সূরা আহযাব-৩২}
লক্ষণীয় বিষয় হল, কন্ঠস্বরের কোমলতা পরিহারের নির্দেশ সরাসরি নবীযুগের নারীদেরকে দেয়া হয়েছে।
সুতরাং আমাদের যুগের মহিলাদের আরো বেশি সতর্ক থাকতে হবে।
,
কুরআনে কারীমে ইরশাদ হয়েছে,
إِنَّ السَّمْعَ وَالبَصَرَ وَالفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا.
...নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৬

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।

فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُزِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ

রাসূল সাঃ ইরশাদ করেন, চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]। {সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২}

ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ;১৯/১৯৩ এ নারীদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত হওয়ার (মারজুহ) রেওয়াতকে বর্তমান প্রেক্ষাপটে অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে যে,পর-পুরুষের সামনে মহিলা বক্তৃতা দিতে পারবে না।বক্তৃতা প্রদান জায়েয হবে না।

★নারীকন্ঠ সতরের অন্তর্ভুক্ত কি না? 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

★পরপুরুষের (গায়রে মাহরামের) সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলার সময় কণ্ঠস্বর কঠোর রাখবে, সুমিষ্ট মোলায়েম স্বরে নয়।

হযরত আয়েশা (রা) এর নিকট মাসয়ালা বা হাদিসের প্রয়োজনে অন্যান্য সাহাবীগণ আসলে, তিনি মুখের ওপর হাত রেখে কণ্ঠ বিকৃত করে পর্দার আড়ালে থেকে কথা বলতেন যেন কারো অন্তর ব্যাধিগ্রস্থ না হয়। (তাফসীরে কুরতুবী ১৪/১৪৬)

নারীদের কন্ঠের পর্দা আবশ্যক কিনা,এই ব্যাপারে ইসলামী স্কলারদের মাঝে মতবিরোধ রয়েছে। 
সুতরাং এটি শরীরের পর্দার মতো নয়।

নারীদের জন্য গায়রে মাহরামের সাথে কথা বলতে গিয়ে কর্কশ ভাষায়/বা কন্ঠকে বিকৃত করে কথা বলা সবচেয়ে ভালো। 
সুমিষ্ট মোলায়েম স্বরে নয়।

তবে এক্ষেত্রে কর্কশ ভাষায়/বা কন্ঠকে বিকৃত করে কথা বলা সমস্যাকর বা বিরক্তিকর মনে হলে বা এভাবে কথা বলতে না পারলে সেক্ষেত্রে মুখের ওপর হাত রেখে কণ্ঠ বিকৃত করে পর্দার আড়ালে থেকে কথা বলবে।

https://www.ifatwa.info/133032/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
নারীকন্ঠ যদিও সতরের অন্তর্ভূক্ত নয়, তবে ফিতনার আশংকার দরুণ পর-পুরুষের সামনে নারীদের কন্ঠও পর্দার অন্তর্ভূক্ত। সুতরাং বিনা প্রয়োজনে নারীরা পর-পুরুষের সামনে তাদের কন্ঠকে প্রকাশ করতে পারবে না। 

ভয়েস চেঞ্জার দ্বারা নারী কন্ঠকে পুরুষ কন্ঠে রূপান্তরিত করা বিষয়টা ব্যখ্যা সাপেক্ষ্য। ভালো নিয়তে হলে হয়তো রুখসত দেয়া যেতে পারে।

তবে ধোকা দেওয়ার উদ্দেশ্যে হলে এভাবে ভয়েস চেঞ্জ করা কখনো জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1058

التفسير المظهرى ـ (1 / 1311):
"(مسألة) قال فى النوازل: نغمة المرأة عورة، ولهذا قال عليه السلام: التسبيح للرجال والتصفيق للنساء، قال ابن الهمام: وعلى هذا لو قيل: إن المرأة إذا جهرت بالقراءة فى الصلاة فسدت كان متجهًا".
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2145

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে ভয়েস চেঞ্জ এর মাধ্যমে যদি আপনার কন্ঠ পুরোপুরি পুরুষের মতো হয়ে যায়, নারীর কন্ঠের ন্যায় বিন্দুমাত্রও বুঝা না যায়, সেক্ষেত্রে বিশেষ প্রয়োজন বশত এভাবে আপনার অর্থ উপার্জন বৈধ হবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...