আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
138 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (22 points)
আজকে আমি চেয়ারে বসে আছি। আম্মু এসে রিসিট লেখার জন্য রিসিট দিলো তো আমিও নেওয়ার জন্য সামনে এগিয়ে গেলাম। তো রিসিট নেওয়ার সময় আম্মুর হাতের সাথে আমার হাত লাগলো। সামনে এগিয়ে যাওয়ার কারনে গোপনাং হালকা সামনে এগিয়ে গেলো। প্রবল ধারনা হলো সেটা প্যান্ট এর সাথে বাড়ি খায়ার কারনে দাড়ালো বা কিছুটা আগালো। কোন যৌন কামনা ছিলোনা৷ সব কিছুই দ্রুত ঘটলো
প্রশ্ন ১৷ কামনা বা বাসনা যৌন চিন্তা ছাড়া যদি টাচ + দাঁড়ায় তাহলে হুরমত হবে? । মানে কাউকে টাচ রেখে যিদি শারিরীক/টেকনিকাল  কারনে দাঁড়ায় যৌন কারনে নয়
২। সাবালক অবস্থায় স্তন হাতানোর উত্তেজনা যদি মনে না থাকে তাহকে হুরমত ধরবে?  প্রবল ধারনা শুধু আকর্ষন এর কারনে হাতাইছে৷  ( এটা আগে করা প্রশ্ন হলেও সাবালক নাবালক নিয়া ঝামেলা হইছিলো)
৩। মনে মনে তালাক উচ্চারণ এর ক্ষেত্রে স্পষ্ট শব্দ শুনা যাওয়া বাধ্যতামূলক নাকি জিহবার তপ/পট খুব হালকা করে হলেও হয়ে যাবে?   এটার অতিরিক্ত প্রশ্ন - এক্ষেত্রে শব্দ মনে না থাকলে ধরবো কি ধরবো না?
৪৷ আপ্নারা বলেন যাকে স্পর্শ করবে তার প্রতি কামনা থাকতে হবে কিন্তু আল্লামা পালনপুরীর বইতে দেখলাম বলছে যদি অন্ধকারে উত্তেজিত অবস্থায় স্ত্রীর গায়ে হাত দিতে গিয়ে যদি মেয়ের গায়ে পড়ে যায় তাহলে হয়ে যাবে?
৫। হজ্জের সময় যে এক জন আরেকজন রে বাড়ি দিয়ে সরাই দেয় এটা দেখে যদি কারো অবচেতন মনে হাসি পায় তাহলে কাফফারা দিতে হবে?  ৬। কোন বুড়া মানুষের ইবাদাত দেখে হাসলে কাফফারা আছে যেমন রুকু ঠিক মতো দেয় না কোন রকম দিয়া চলে যায়?

1 Answer

0 votes
by (814,620 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لما في ردالمحتار،ج:٣-ص:٣٣ (نسخة شاملة)
ويشترط وقوع الشهوة عليها لا على غيرها لما في الفيض لو نظر إلى فرج بنته بلا شهوة فتمنى جارية مثلها فوقعت له الشهوة على البنت تثبت الحرمة، وإن وقعت على من تمناها فلا -
অর্থাৎ- যাকে স্পর্শ করা হচ্ছে,তাকে নিয়ে কামভাব থাকতে হবে।কেননা বর্ণিত রয়েছে,কেউ যদি তার মেয়ের লজ্জাস্থানের দিকে কামভাব ছাড়া দৃষ্টি দেয়,এবং কল্পনায় অন্য কোনো নারীকে সে সঙ্গী হিসেবে চায়,কিন্তু তৎক্ষণাৎ তার মেয়ের দিকে তার কামভাব জাগ্রত হয়ে যায়,তাহলে তখন হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবে(তথা তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে)তবে যদি তার কামভাব কল্পিত সে নারীর উপরই থাকে তাহলে হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হবে না।ফাতাওয়ায়ে শামী-৩/৩৩(শামেলা)( কিতাবুন-নাওয়যিল-৮/২৮৮) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কামনা বা বাসনা কিংবা যৌন চিন্তা ছাড়া যদি স্পর্শ হয় এবং লিংঙ্গ দাঁড়ায় তাহলে হুরমত হবে না। তবে সাধারণত যৌন চিন্তা ছাড়া লিঙ্গ দাড়ায় না। যদি কখনো এমনিতেই সহবাসের চিন্তা ব্যতিত দাড়িয়ে যায়, তাহলে হুরমত হবে না।

(২) প্রশ্নটি অস্পষ্ট। 

(৩) মনে মনে তালাক উচ্চারণ এর ক্ষেত্রে স্পষ্ট শব্দ শুনা বাধ্যতামূলক। জিহবার তপ/পট খুব হালকা করে হলে হবে না।

(৪) যাকে স্পর্শ করা হবে তার প্রতি কামনা থাকতে হবে। অন্ধকারে উত্তেজিত অবস্থায় স্ত্রীর গায়ে হাত দিতে গিয়ে যদি মেয়ের গায়ে পড়ে যায়, যেহেতু এখানে যাকে সে ইচ্ছা করেছে স্পর্শ করার জন্য তাকেই সে স্পর্শ করেছে, নিয়তে যদিও স্ত্রী ছিল, কিন্তু  তার ইচ্ছার বাস্তবায়ন হয়েছে।তাই হুরমত হয়ে যাবে। 

(৫) হজ্জের সময় যে এক জন আরেকজন রে বাড়ি দিয়ে সরাই দেয় এটা দেখে যদি কারো অবচেতন মনে হাসি পায় তাহলে কাফফারা দিতে হবে না।

(৬) কোন বুড়া মানুষের ইবাদাত দেখে হাসলে কাফফারা আসবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...