আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in সালাত(Prayer) by (5 points)
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
প্রশ্ন ১:আমার বিবাহ ঠিক হয়েছে সফরের দূরত্বে। আমার প্রশ্ন হচ্ছে উস্তাজ বিবাহের দিন প্রথম শশুর বাড়ি যাওয়ার সময় যে সলাত এর ওয়াক্ত গুলো রাস্তায় পরবে সেগুলা কি আমি কসর করব কিনা।  আর, বিবাহ হয়ে যাওয়ার পড় আমার বাবার বাড়িতে যতক্ষণ থাকব আমি কি মুকিম থাকব নাকি মুসাফির? বিবাহ হয়ে যাওয়ার পর বাবার বারিতে কোন সলাত এর ওয়াক্ত হলে আমার সলাতের বিধান কি হবে?

 প্রশ্ন ২: বিবাহের পর প্রথম রাতে বড় বউ এক সাথে যে নফল সলাত পরে, এখন আমার শশুর বাড়ি যাইতে যাইতে যদি সকাল হয়ে যায় তাহলে সেই সলাত কখন পড়ব?

1 Answer

0 votes
by (90,930 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/92960/  নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,

তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে। যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-

أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ

সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে  পরিবর্তন আসে। (তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব। (তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।

(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮)

বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1281    

,

তিনদিনের দূরত্বকে ফুকাহায়ে কেরাম ৭৭কিলো সমপরিমাণ নির্ধারণ করেন। তাই বর্তমানে কেউ ৭৭ কিলো সমপরিমাণ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/4429

,

মুসাফিরের নামায কসর/অর্ধেক করে পড়তে হয়। অর্থাৎ চার রা'কাত বিশিষ্ট নামাযে দু রা'কাত পড়তে হবে। দুই রা'কাত বিশিষ্ট নামাযে দুই রা'কাত পড়তে হবে এবং তিন রা'কাত বিশিষ্ট নামাযে কোনো কসর নেই।

,

তবে সুন্নাত নামায সমূহে কসরের বিধান প্রযোজ্য নয়, তথা পড়লে সম্পূর্ণই পড়তে হবে এবং সাধারণত সুন্নাতকে তরক/পরিত্যাগ করা যাবে না। বরং সময় থাকলে সুন্নাত নামায সমূহকে পড়ে নেয়া উচিৎ। সময় সুযোগ না থাকলে অবশ্য সুন্নাত-কে পরিত্যাগ করার রুখসত রয়েছে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৭/৫১৭) তবে পড়ে নেয়াটা-ই উত্তম। কেননা বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাঃ সফরের সময় সুন্নাত পড়েছেন। (তিরমিযি-১/৭২)

لما في الدرالمختار ،ج٢ـ ص:١٣١

(وَيَأْتِي) الْمُسَافِرُ (بِالسُّنَنِ) إنْ كَانَ (فِي حَالَ أَمْنٍ وَقَرَارٍ وَإِلَّا) بِأَنْ كَانَ فِي خَوْفٍ وَفِرَارٍ (لَا) يَأْتِي بِهَا هُوَ الْمُخْتَارُ لِأَنَّهُ تَرْكٌ لِعُذْرٍ تَجْنِيسٌ، قِيلَ إلَّا سُنَّةَ الْفَجْرِ

وفي ردالمحتار تحت(قوله هو المختار) وقيل الأفضل الترك ترخيصا، وقيل الفعل تقربا. وقال الهندواني: الفعل حال النزول والترك حال السير، وقيل يصلي سنة الفجر خاصة، وقيل سنة المغرب أيضا بحر قال في شرح المنية والأعدل ما قاله الهندواني. اهـ.

قلت: والظاهر أن ما في المتن هو هذا وأن المراد بالأمن والقرار النزول وبالخوف والفرار السير لكن قدمنا في فصل القراءة أنه عبر عن الفرار بالعجلة لأنها في السفر تكون غالبا من الخوف تأمل

বিতির নামায ওয়াজিব। বিতিরে কসর প্রযোজ্য নয় এবং পরিত্যাগ করাও যাবে না।বরং সফরের হালতেও বিতির নামাযকে পড়তে হবে।

ফাতাওয়ায়ে দারুল উলূম-৪/৩৩১  বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/737

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

,

জ্বী হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে পথের মধ্যে মুসাফির হিসাবে গণ্য হবেন। তাই পথের মধ্যে নামাজ আদায় করলে কসরের সালাত আদায় করবেন।

আর প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনি বিয়ের পর পিতার বাসাকে স্থায়ীভাবে ত্যাগ করে শশুর বাড়িকেই নিজ স্থায়ী বাসা হিসেবে নির্ধারন করে থাকেন এবং অবস্থান করে থাকেন তাহলে আপনি বিয়ের পর বাবার বাড়ি ১৫ দিনের কম থাকার নিয়তে গেলে মুসাফির হিসাবে গন্য হবেন।

,

কসরের সালাত: ফজর- দুই রাকাত সুন্নাত ও দুই রাকাত ফরজ। জহর: দুই রাকাত ফরজ। আসর: দুই রাকাত ফরজ। মাগরীব: তিন রাকাত ফরজ এশা: দুই রাকাত ফরজ ও তিন রাকাত বিতর।

 

বাসর রাতে দুই রাকাত বা অধিক নফল সালাত আদায় করা এটা আবশ্যক নয়। সুতরাং আপনি উক্ত নামাজ আল্লাহর শুকরিয়া স্বরূপ বা নতুন বিবাহ জীবন শুরু করার জন্য যেকোনো সময় যখন নফল সালাত আদায় করা যায় তখন আদায় করতে পারেন ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...