ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাদরাসার একাউন্টে সরাসরি প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দিতে পারবেন আবার একজনের একাউন্টে জমা করে একত্রেও দিতে পারেন। উভয় পদ্ধতিও সুন্দর। সাদাকাহ এবং দাওয়াহর কাজে সর্বোচ্চ সতর্কতা এবং নির্ভেজাল পথ অন্বেষণ করা উচিত।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাদরাসার একাউন্টে সরাসরি দান করা বা একজনের একাউন্টে জমা করে পরবর্তীতে মাদরাসার একাউন্টে একত্রে দান করা উভয় মতামতই সুন্দর। তবে নির্ভেজাল পথ হল, মাদরাসার একাউন্টে প্রত্যেকেই জমা দিয়ে রিসিট বা স্কিনশট কিংবা ট্রাঞ্জেকশন কোড শেয়ার করবেন। এতেকরে সর্বমোট দানের পরিমাণ জানা যাবে এবং কোনো কথাও উঠবে না।