আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
33 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
বিয়েটা হয় ইসলামিক নিয়মে ঘরে তোলার সময় কোর্ট ম্যারেজ করবে এমন কথা ছিলো।কিন্তু হাসবেন্ড এর পরকিয়া এবং ২য় বিবাহ করা এই আমি সহ্য করতে পারছিলাম না। তখন আমি তাকে বলি আমাকে তালাক দেন। সে আমাকে ১ তালাক দিছে আমি আরো ২ টা চেয়েছি কিন্তু দেয়নি বলছে এটাই নাকি যথেষ্ট বিচ্ছেদ এর জন্য।  এখন স্বামী ফিরায় নিতে চাচ্ছে কিন্তু আমি যাবো না। এখন ইদ্দত পালন করলে কি আমাদের বিচ্ছেদ হবে?

1 Answer

0 votes
ago by (809,370 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রীর সম্মতি ব্যতিতও রাজ'আত বিশুদ্ধ হয়ে থাকে।
مأخَذُ الفَتوی
لما فى الهدایة:
" وإذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها في عدتها رضيت بذلك أو لم ترض " لقوله تعالى: {فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ} [البقرة: 231] من غير فصل ولا بد من قيام العدة لأن الرجعة استدامة الملك ألا ترى أنه سمى إمساكا وهو الإبقاء وإنما يتحقق الاستدامة في العدة لأنه لا ملك بعد انقضائها " والرجعة أن يقول راجعتك أو راجعت امرأتي " وهذا صريح في الرجعة ولا خلاف فيه بين الأئمة."(کتاب الطلاق،باب الرجعة،2/254، ط:دارإحياء التراث العربي)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6275

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামী এক তালাক দেয়ার পর যদি মৌখিকভাবে ফিরিয়ে নেয়ার কথা বলে, তাহলে রাজ'আত হয়ে যাবে। স্ত্রী অসম্মতি জ্ঞাপন করতে পারবে না। প্রশ্নের বিবরণমতে স্ত্রী রাজ'আত হয়ে যাবে। ইদ্দত সমাপ্ত হলেও কোনো সমস্যা হবে না।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...