আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
16 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
আসসালামু আলাইকুম সম্মানিত উস্তাদ
১.স্ত্রীর ৬ মাস বয়সি বাচ্চা আছে,জন্মের পর থেকেই ঠিকমতো দুধ পায়না,ঔষধ খেতে হয় এখনো,কিন্ত ঐ ঔষধটা দীর্ঘদিন খাওয়া ঝুকিপূর্ণ,এখন বাচ্চাকে কি ফর্মূলা দিলে গুনাহ হবে?
২. স্ত্রী অনেক অসুস্থ হলেও স্বামী ডাক্তারের কাছে নিয়ে যায়না,ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসী থেকে ঔষধ এনে দেয় যেগুলো ডাক্তারের পরমর্শ ছাড়া খাওয়া নিষেধ, আবার একা ডাক্তার এর কাছে যাওয়ার অনুমতি দেয়না,ছেলেকেও ডাক্তার এর কাছে নিয়ে যেতে চায়না বার বার বললেও না।এখন স্ত্রীর প্রায় প্রতিদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় প্রায়ই বাথরুম এর সাথে রক্ত আসে, হাতে এলার্তজি হয়ে চামড়া উঠে গেছে খুব ব্যথা করে আর প্রচুর জ্বালা করে তাও ডাক্তার এর কাছে যাওয়ার অনুমতি দেয়না এখন স্ত্রী কি অনুমতি ছাড়া বাসা থেকে বের হতে পারবে। ( নিয়ে যাওয়ার আর কেউ নেই)
৩.স্ত্রীর ননদ পর্দা সম্পর্কে জানে কিন্তু ইচ্ছাকৃত পর্দা করেনা সে ইদের সময় তাকে সজিয়ে দিতে বলছে কিন্তু এটা তো গুনাহ,কিন্তু স্ত্রীকে দ্বীনের পথে চলার চেষ্টা করার কারনে শশুর বাড়ির লোকজন পছন্দ করেনা আর তাদের মেয়েকে সাজিয়ে না দিলে হয়তো অনেক বেশিকথা শোনাবে,এমনিতেই সবসময়ই বৌয়ের দোষ অন্যায় না করলেও।এখন স্ত্রীর করনীয় কি?

৪.স্ত্রী হায়েজ অবস্থায় থাকলে প্রতিদিন স্বামীকে হস্তমৈথুন না করে দিলে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
ago by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নের বিবরণমতে বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করতে হবে।

(২) স্ত্রী অনেক অসুস্থ হলেও স্বামী ডাক্তারের কাছে নিয়ে যায়না,ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসী থেকে ঔষধ এনে দেয় যেগুলো ডাক্তারের পরমর্শ ছাড়া খাওয়া নিষেধ, আবার একা ডাক্তার এর কাছে যাওয়ার অনুমতি দেয়না,ছেলেকেও ডাক্তার এর কাছে নিয়ে যেতে চায়না বার বার বললেও না। এমতাবস্থায় স্ত্রী স্বামীর অনুমতি ব্যতিত ডাক্তারে যেতে পারবে। এতে কোনো গোনাহ হবে না।


(৩) স্ত্রী ননদকে সাজগোজ করে দিতে পারবে। এক্ষেত্রে ননদ গোনাহের কাজ করলে গোনাহ তারই হবে। 

(৪) স্ত্রী হায়েজ অবস্থায় থাকলে প্রতিদিন স্বামীকে হস্তমৈথুন না করে দিলে গুনাহ হবে না। তবে স্বামীকে সন্তুষ্ট না করলে স্ত্রীর গোনাহ হবে না। কিন্ত স্ত্রীর উচিত স্বামীকে সন্তুষ্ট করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...