আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
21 views
in কুরবানী (Slaughtering) by (5 points)

 ১।  আমি বিবাহিত।আমার কাছে ১.৫ ভরির মতো স্বর্ণ আছে।যার মধ্যে ৫ আনার কানের দুল আমি সবসময় ব্যবহার করি।বকিটা তুলে রাখা আছে।আমি জব করি।কুরবানির আগে স্যালারি পাবো ১৫০০০ টাকা।যার মধ্যে ৩ হাজার টাকা সিমিতিতে দিতে হবে,৫০০০ টাকা সংসার খরচ দিতে হবে,১০০০ টাকার মতো ঋণ আছে।বাকীটা আমার আছে থাকবে।তো বাকী টাকা এবং স্বর্ণমূল্য মিলিয়ে সাড়ে বায়ান্ন ভরি রুপার টাকার সমান সম্ভবত হয়ে যাবে।কিন্তু কুরবানির দিতে প্রায় ১৫০০০ টাকার বেশি লাগবে যেটার নগদ অর্থ আমার কাছে নেই।।তাহলে আমি কিভাবে কুরবানি দিব???

২।  আগামী জুন মাসে আমার স্বর্ণের ১ বছর পূর্ণ হবে।সেখানে কতটুকু জাকাত দিব?ব্যবহৃত স্বর্ণের ও কি জাকাত দিতে হবে?কিভাবে জাকাতটা হিসেব করবো?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260511_092009_199.sdocx-->

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ

عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। (মুসনাদ আহমাদ ৮২৭৩, ইবনে মাজাহ ৩১২৩, হাকেম ৭৫৬৫-৭৫৬৬)

শরীয়তের বিধান হলো,প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্ত্তর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার উপর কুরবানী ওয়াজিব হবে। 

এক্ষেত্রে কোরবানির দেওয়ার মতো নগদ ক্যাশ না থাকলে কাহারো থেকে ঋণ নিয়ে অথবা কোন কিছু বিক্রয় করে কুরবানী দিতে হবে।

(০২)
স্বর্ণের বছর পূর্ণ হওয়া তো মূল কথা নয়।

মূল কথা হল নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর বছর পূর্ণ হয়েছে কিনা! সেটি মূল বিষয়।

আপনি যেদিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, তার পরবর্তী বছর সেই দিনে আপনাকে যাকাত দিতে হবে।

সেই দিন আপনার মালিকানায় থাকা যত ব্যবহৃত ব্যবহৃত স্বর্ণ আছে সমস্ত স্বর্ণের বর্তমান বিক্রয় মূল্য হিসাব করে আপনার মালিকানায় থাকা দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত টাকার সাথে যোগ করে তার ৪০ ভাগের একভাগ যাকাত প্রদান করবেন।

উল্লেখ্য আরবি মাস অনুযায়ী হিসাব করবেন,ইংরেজি মাস নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...