আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
19 views
in কুরবানী (Slaughtering) by (21 points)
আসসালামুয়ালাইকুম কেমন আছেন হযরত।

আমার দুইটা প্রশ্ন ছিল।
একঃ

আমি কুরবানীর নিয়তে একটি গরু ক্রয় করেছিলাম কুরবানী যেহেতু এখনো অনেক সময় বাকি আছে তাই আমি এই গরু দিয়ে আমার বাবা মার ইসালে সওয়াব অনুষ্ঠান করতে চাইতেছি পরবর্তীতে কোরবানির সময় আবার গরু ক্রয় করে কুরবানী করব। এখন আমার জন্য যে গরুটা আমি কোরবানির নিয়তে কিনেছিলাম ওইটা দিয়ে কি ইসালে সওয়াব করা জায়েজ হবে?


দুইঃ
আমার ছেলে প্রবাসী । তবে সে যখন প্রবাসে যায় তখন তাকে প্রবাসে পাঠানোর জন্য যত টাকার প্রয়োজন হয়। তখন কিছু টাকা আমি সুদের উপর নিয়ে তাকে বিদেশে পাঠাই। এবং সে বিদেশে গিয়ে যে টাকা আমি সুদের উপর নিয়েছিলাম সেটা পরিশোধ করে দেয় এখন আমার জানার বিষয় হইল তাকে তো আমি পাঠানোর সময় কিছু টাকা সুদ নিয়ে পাঠিয়েছিলাম তো তার ইনকাম টা হালাল হবে নাকি হারাম হবে। আর তার টাকা সে এখন যেটা কামাই করতেছে ওই টাকা দিয়ে অন্য কিছু ক্রয় করে খেয়ে এবাদত করলে সেই ইবাদত কি কবুল হবে?

এবং তার ওই টাকা দিয়ে আমি কি কুরবানী করতে পারবো?

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ

عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। (মুসনাদ আহমাদ ৮২৭৩, ইবনে মাজাহ ৩১২৩, হাকেম ৭৫৬৫-৭৫৬৬)

শরীয়তের বিধান হলো,প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্ত্তর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। 

و بالشراء بنية الأضحية إن كان المشتري غنيا لا يجب عليه باتفاق الروايات حتى لو باعها و اشترى بثمنها أخرى فالثانية دون الأولى جاز و لايجب عليه شيء. فإن كان المشتري فقيرا قال في شرح الشافي: من اشترى شاة ليضحي بها تعينت لها بالنية عند الطحاوي. قال: و مذهب الجمهور أنها لا يصير لها إلا أن يقول: علي أن أضحي بها لأن نفس النية غير موجبة. و هكذا ذكر شمس الأئمة الحلواني ؒ. و ذكر الإمام خواهر زاده ؒ في ظاهر الرواية عن أصحابنا رحمهم الله: تصير واجبة. و هكذا ذكر الطحاوي ؒ. و في الزيادات في كتاب الهبة: رجل اشترى شاة فأوجبها أضحية وجبت عليه، موسرا كان أو معسرا۔۔۔.

 (خلاصة الفتاوى، 4/319، ط: مکتبہ رشیدیہ)

মর্মার্থঃ-
কুরবানির নিয়তে পশু ক্রয়ের পর সেটা যদি বিক্রয় করা হয়, তাহলে এক্ষেত্রে সে ব্যক্তি যদি ধনী হয়, তাহলে পরবর্তীতে নতুন আরেকটি পশু কুরবানি দেওয়ার দিলে আর কোন সমস্যা থাকবে না।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি ধনী হয়ে থাকেন,সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।

কিন্তু আপনি যদি গরিব হয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে যে পশু দিয়ে কুরবানি দিবেন সেটির মূল্য আগের পশুর সমমূল্যের হওয়া চাই।

যদি এর চেয়ে কম হয়, তাহলে অতিরিক্ত টাকা গরিবদের মাঝে দান করতে হবে।

আরো জানুনঃ- 

(০২)
সে যদি হালাল কাজ করে টাকা ইনকাম করে, সেক্ষেত্রে তার ইনকাম টা হালাল হবে।

এখন সে যে টাকা কামাই করতেছে ওই টাকা দিয়ে অন্য কিছু ক্রয় করে খেয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে।

এবং তার ওই টাকা দিয়ে আপনি কুরবানী করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 78 views
...