আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
23 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


মুহতারাম উস্তাদ,


আমি কিছুদিন পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলাম,ষ যে,তিনি যেন আমার জীবনের কঠিন সময়গুলো সহজ করে দেন, আমার সমস্যাগুলো দূর করে দেন এবং আমাকে সহজতা দান করেন।

এবং আল্লাহ তাআলার নিকট এই নিয়ত করেছিলাম যে, আমি বেশি বেশি দান‌ সদকা করবো। কিন্তু বাস্তবতা এই যে, বর্তমানে আমি অধিকাংশ সময় বাসায় অবস্থান করি।বাসা থেকে বের হওয়া হয়না,

এই কারণে আমার অন্তরে কিছুটা অস্বস্তি সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে নিয়ত থাকা সত্ত্বেও আমি যথাযথভাবে তা বাস্তবায়ন করতে পারছি না। কখনো কখনো এ চিন্তাও আসে যে, আমি যেন আমার ওয়াদা পূরণে ত্রুটি করছি,এতে মন ভারাক্রান্ত হয়ে যায় , মন খুব ভারী লাগে।


মুহতারাম উস্তাদ, আমি জানতে চাই,এমন পরিস্থিতিতে এখন আমি কীভাবে আমার এই সদকার নিয়তকে বজায় রাখতে পারি এবং কোন কোন শরিয়াহসম্মত উপায়ে ঘরে বসেই সদকার আমল অব্যাহত রাখা সম্ভব?


এছাড়াও, এ অবস্থায় আমি আর কী কী আমল অবলম্বন করতে পারি, যাতে আল্লাহ তাআলার নিকট আমার এই নিয়ত ও ইচ্ছা যথাসাধ্য বাস্তবায়নের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হয়?


আপনার মূল্যবান দিকনির্দেশনা কামনা করছি।


জাযাকুমুল্লাহু খাইরান।

1 Answer

0 votes
ago by (769,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযি.) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন- 

أَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا يَنْهَانَا عَنِ النَّذْرِ وَيَقُولُ إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الشَّحِيحِ 

রাসূলুল্লাহ (সা.) একদিন আমাদের মান্নত করতে নিষেধ করেছেন। আর বলেছেন, মান্নত কোনো কিছুকে ফেরাতে পারে না। তবে মান্নতের মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয়। (মুসলিম শরীফ, হাদীস নং- ৪৩২৫)।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান্নত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না যা আল্লাহ তাআলা তার জন্য তাকদীরে নির্দিষ্ট করেননি। তবে মান্নত কখনো তাকদীরের সাথে মিলে যায়। এর মাধ্যমে কৃপণের নিকট হতে ঐ সম্পদ বের করে নিয়ে আসা হয় যা কৃপণ (এমনিতে) বের করতে চায় না। -সহীহ মুসলিম, হাদীস ১৬৪০

★মান্নত শরিয়তে পছন্দনীয় নয়। শরিয়ত উদ্বুদ্ধ করে নফল সদকার প্রতি; মান্নতের প্রতি নয়।

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-

 بَاكِرُوا بِالصَّدَقَةِ ؛ فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّى الصَّدَقَةَ 

“তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে। কেননা বিপদাপদ তাকে অতিক্রম করতে পারে না”। (বাইহাকী ৭৩৭৪)।

★মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ নেই। তাই মান্নতকৃত ইবাদতটি করা আবশ্যক।
 
وَلْيُوفُوا نُذُورَهُمْ [٢٢:٢٩]
তাদের মানত পূর্ণ করে [সূরা হজ্জ-২৯]

★মনে মনে মান্নত করলে মান্নত হয় না। মান্নত হবার জন্য মুখে উচ্চারণ করা জরুরী।

النذر لا تكفى أيجابه النية بل لابد من التلفظ به (الأشباه والنظائر-89)
সারমর্মঃ
মান্নত ছাবেত হওয়ার জন্য শুধু নিয়ত যথেষ্ট নয়,বরংং উচ্চারণ করা জরুরী। 

المسألة الأولى فى حقيقة النذر، وهو التزام الفعل بالقول مما يكون طاعة لله عز وجل، من الأعمال قربة (احكام القرآن لابن عربى، دار الكتب العلمية-1\352، كرتاشى-2\18)
فركن النذر: هو الصيغة الدالة عليه، وه قوله: لله عز شانه على كذا، أو على كذا، وهذا هدى، أو صدقة، أو مالى صدقة أو ما أملك صدقة أو نحو ذلك (بدائع الصنائع، كتاب النذر-4\226)
সারমর্মঃ
মান্নতের রুকন হলো এমন শব্দ ব্যবহার করতে হবে,যেটি তার উপর বুঝায়,,,, 

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরণ মতে আপনি যে বেশি বেশি দান ছদকার করার নিয়ত করেছিলেন, এর দ্বারা এটি মান্নত হয়নি। সুতরাং এটি পূরণ করা আপনার উপর আবশ্যক নয়।

আপনি যদি দান সদকাহ করেন,সেক্ষেত্রে সেটি নফল দান সদকাহ বলে বিবেচিত হবে।

যা আপনার ইচ্ছাধীন বিষয়, আপনি চাইলে দান করতেও পারেন, নাও করতে পারেন।

এক্ষেত্রে দান করার জন্য ঘর হতে বের হওয়া আবশ্যক নয়, আপনি চাইলে আপনার মাহরাম কোন পুরুষের মাধ্যমে দান ছদকা করতে পারেন, আপনার বাড়িতে যেসব ফকির মিসকিন ভিক্ষার জন্য আসে, তাদেরকে দান-সদকা করতে পারেন, অনলাইনে নির্ভরযোগ্য যেসব সাইট আছে, সেখানেও দান সদকাহ করতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...