আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in সালাত(Prayer) by (6 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ
আইওমে ক্লাসে উস্তাদ বলেছিলেন কেউ যদি রান্নাবান্না সহ সকল কাজ দাঁড়িয়ে করেন তাহলে সালাতও দাঁড়িয়ে পড়া আর বেশি কষ্ট হলে কিছু ধরে উঠা বসা করা।

আমার আম্মুর পায়ে কোমরে অনেক ব্যথা তবে রান্নাবান্না দাঁড়িয়েই করেন রান্নার মাঝে মাঝে আবার বসেন আবার দাড়ান এইভাবে রান্নার কাজ করেন আবার কাটাকাটি এগুলো চেয়ারে বসে করেন।

উস্তাদের কথা শুনার পর আম্মু চেষ্টা করেছেন কিছু ধরে উঠবস করে সালাত আদায় করার কিন্তু নিশ্বাস ভারি হয়ে যায় নামাজে ব্যথায় উহ করে উঠেন।আমার জানা মতে ব্যথায় বা অন্য কারণে এরকম আওয়াজ বের করলে তো সালাত ভেংগে যায়।
১)এইবস্থায় আম্মুর জন্য কিভাবে সালাত আদায়ের জন্য ফাতোয়া কি?

২)পুরো সালাত দাঁড়িয়ে পড়তে পারবেন? দাড়িয়েই রুকুর মত করে সিজদা দিতে পারবেন?
৩)আম্মু কি ডান দিকের পরিবর্তে বাম দিকে পা বাকিয়ে বসতে পারবে বৈঠকের সময়??( বাম দিকে পা বাকিয়ে বসলে কিছুটা সুবিধা হয় আম্মুর)

৪)দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা দিয়ে চেয়ারে বসে সম্পূর্ণ সালাত আদায় করতে পারবে?

৫) প্রতি রাকাতে সালাতের যেই অংশটুকু দাঁড়িয়ে  পড়তে হয় ততটুকু দাঁড়িয়ে পড়ে বাকি চেয়ারে বসে পড়লে হবে?

1 Answer

0 votes
ago by (769,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/44884/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ 
হাদীস শরীফে এসেছেঃ 
হযরত ইমরান ইবনে হুসাইন রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»
আমার একবার অর্শগেজ হয়ে গেলো।আমি এমন অবস্থায় রাসূলুল্লাহ সাঃ এর নিকট নামায পড়ার পদ্ধতি সম্পর্কে জানতে জিজ্ঞাসা করলাম।তখন তিনি প্রতিউত্তরে বললেন,তুমি দাড়িয়ে নামায পড়বে,তারপর দাড়ানো সম্ভব না হলে বসে বসে নামায পড়বে।যদি বসেও সম্ভব না হয় তাহলে হেলান দিয়ে নামায আদায় করবে।(সহীহ বোখারী-১১১৭)

ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
ولو كان قادرا على بعض القيام دون تمامه يؤمر بأن يقوم قدر ما يقدر 
যদি কেউ নামাযে কিছু সময় কিয়াম করার পর  অক্ষম হয়ে যায়,এবং এরপর আর দাড়াতে সক্ষম না হয়,তাহলে তার জন্য হুকুম হল যে, সে নামাযে ততটুকুই দাড়াবে যতটুকু তার জন্য সম্ভব হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৬)

তারপর উল্লেখ করা হয়,
وإن عجز عن القيام والركوع والسجود وقدر على القعود يصلي قاعدا بإيماء ويجعل السجود أخفض من الركوع، كذا في فتاوى قاضي خان حتى لو سوى لم يصح، كذا في البحر الرائق.
যদি কেউ নামাযে কিয়াম,রুকু,সিজদা করতে অক্ষম থাকে,কিন্তু সে আবার বসে বসে পড়তে সক্ষম হয়,তাহলে তার জন্য হুকুম হল যে,;সে বসে বসে ইশারায় নামায পড়বে।এবং সেজদার সময় মাথাকে রুকু থেকে একটু বেশী নিচু করবে।(ফাতাওয়ায়ে কাযীখান)তবে যদি কেউ রুকু এবং সেজদার সময়ে মাথাকে সমান করে রাখে তাহলে তার নামাযই বিশুদ্ধ হবে না।(বাহরুর রায়েক্ব)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১-২)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার আম্মু বসে নামাজ আদায় করবেন।

এক্ষেত্রে নামাজের ন্যায় বসা আবশ্যক নয়,আপনি আপনার সুবিধা মতো পা দুটি ডান দিকে বের করে দিবেন।

বসে থেকেই রুকু সেজদাহ ইশারার মাধ্যমে আদায় করবেন। রুকুর তুলনায় সেজদায় মাথা একটি বেশি ঝুকে দিবেন। 
,
বিস্তারিত জানুনঃ- 

(০৩)
হ্যাঁ, এমনটি পারবেন।

(৪-৫)
তিনি যদি জমিনে বসে নামাজ আদায় করতে সক্ষম না হোন,সেক্ষেত্রে তিনি প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন।

উল্লেখ্য, আপনার আম্মু যদি রুকু করতে সক্ষম হোন,সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন এবং রুকুর নিয়মে রুকু করে চেয়ারে বসে ইশারায় সিজদাহ দিবেন। অর্থাৎ মাথা ঝুকে দিবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...