আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
852 views
in পবিত্রতা (Purity) by (101 points)
আসসালামুআলাইকুম,

মহিলাদের সুগন্ধি ব্যবহার সম্পর্কে আমার প্রশ্ন ছিল-

আমি জানতে পেরেছি যে মহিলাদের সুগন্ধি ব্যবহার করে গায়রে মাহরামদের সামনে যাওয়া হারাম। একইসাথে আবু দাউদের একটি হাদিস দেখতে পাই যেটায় বলা আছে যে, কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে গায়রে মাহরাম এর সামনে গেলে তার ইবাদত ততক্ষণ কবুল হয় না যতক্ষণ না সে জুনুবী ব্যক্তির মতো গোসল করে।

 এখন এ হাদিসের আলোকে যদি কোনো মহিলা গায়রে মাহরাম এর সামনে সুগন্ধি মেখে যায় তাহলে তার উপর গোসল ফরজ হয় কি? আর গায়রে মাহরামের সামনে সুগন্ধি মেখে যাওয়ার পর সে যদি ফরজ গোসল না করে তাহলে কি তার নামাজ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2221নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
নারীদের জন্য আতর/খোশবু ব্যবহার করে বাহিরে যাওয়া বা গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়া নিষিদ্ধ। কেননা রাসূলুল্লাহ সাঃ বলেন,
( أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ )
যে মহিলা আতর সেবন করে কোনো গোত্র বা দলের পাশ দিয়ে অতিক্রম করবে,যাতে করে লোকজন তার খোশবুর সুঘ্রাণ পায়,তাহলে ঐ মহিলা ব্যভিচারিণী হিসেবে গণ্য হবে।(মুসনাদে আমহদ-১৯২১২,সুনানু নাসাঈ-৫১২৬)

সুগন্ধি ব্যবহার করে ঘরের বাহিরে যাওয়া নিষিদ্ধ। বিশেষ করে গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়া আরো চরম পর্যায়ের নিষিদ্ধ।তবে এ জন্য কেউ জুনুবী হবে না বা তার উপর জুনুবীর মত গোসল ফরয হবে না।
আপনি যে হাদীস উল্লেখ করেছেন,সেই হাদীসের রেফারেন্স দিবেন।সম্ভবত ঐ হাদীসে সুগন্ধি দিয়ে বাহিরে যাওয়ার কঠোরতা বুঝাতে গিয়ে জুনুবীর সাথে তুলনা করা হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...