আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
594 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
আসসালামু আলাইকুম উস্তাদ,
আমাদের সমাজে 'ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়' - নামক গজল যা কাজী নজরুল ইসলাম লিখেছেন, বেশ প্রচলিত। 'ত্রিভুবন' - শব্দটি হিন্দু বিশ্বাসের সাথে মিল পাওয়া যায়। বাংলা একাডেমির মতে, এর অর্থ স্বর্গ, মর্ত, পাতাল।
একজন বললেন, নজরুল সাহেব এখানে 'ত্রিভুবন' বলতে নাকি হিন্দুদের ব্যাপারটা বুঝান নি। এর অন্য ব্যাখ্যা আছে।
আমার প্রশ্ন হলো এই গজলটা কি গাওয়া/শোনা জায়েজ হবে.? নাকি মাকরুহ, নাকি হারাম!!

1 Answer

0 votes
by (806,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-


ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

-কাজী নজরুল ইসলাম

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।

আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে ল’ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে ত্রিভুবন দ্বারা উভয় জগতকে বুঝানো হয়েছে৷ অর্থাৎ দুনিয়া ও আখেরাতের প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন তথা জন্মগ্রহণ করেছেন৷ সুতরাং এ গজল গাওয়াতে কোনো সমস্যা হবে না। তাছাড়া  ইসলামি চিন্তা ধারা অনুযায়ী জগৎও তিন প্রকার হতে পারে, দুনিয়া, কবর জগৎ  এবং আখেরাত জগৎ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
এখানে 
ধুলির ধরা বেহেশত আজ জয় করিলো দিল রে লাজ
 এটার অর্থ কি...?
by (806,700 points)
জুর (সা.)-এর আগমনের কারণে সেইদিন ধুলোমলিন এই পৃথিবীর মর্যাদা বেহেশতের কাছাকাছি হয়ে গিয়েছিলো।  একথাই বলা হচ্ছে এখানে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...