আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
284 views
in পবিত্রতা (Purity) by (40 points)

১. আমার ইস্তেহাযা রুগ। তাই ফতোয়া অনুযায়ী, আমি ১০ দিন পর নামাজ শুরু করে দেই। ফতোয়াতে পড়েছি, ইস্তেহাযা হলে প্রতি ওয়াক্তে সেনিটারি নেপকিন পাল্টাতে হবে। আমার ইস্তেহাযা রুগটা বেশি। প্রতি ওয়াক্ত পালটানো সম্ভব হয়ে উঠে না। তাছাড়া অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে শরীর দুর্বল। তাই আমি প্রায় এক মাস ধরে না পালটিয়ে নামাজ পড়েছি।এখনো পড়ছি। কয় ওয়াক্ত পাল্টানো হয় কয় পাল্টানো হয় না। তাহলে কি আমার গুনাহ হচ্ছে ?! শাইখ, এই অবস্থায় আমার কি করা উচিত !? আর যদি নামাজ গুলো না হয়ে থাকে, তাহলে কি ভাবে নামাজ গুলোর কাফফারা দিব?

২. আর ইস্তেহাযার জন্য কি প্রতি ওয়াক্ত অযু করতে হবে। নাকি এক অযু দিয়ে আরেক ওয়াক্ত নামাজ পড়া যাবে?? ফতোয়াতে দেখেছিলাম,কিন্তু এই বিষয়টা আমি বুঝি নাই। 

৩. ইস্তেহাযা অবস্থায়, কি ভাবে কুরআন পড়াতে হবে? 

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ইস্তেহাযা হলে প্রতি ওয়াক্তে সেনিটারি নেপকিন পাল্টাতে হবে। আমার ইস্তেহাযা রুগটা বেশি। প্রতি ওয়াক্তে পালটানো সম্ভব হলে, যখন সম্ভব হবে,তখনই নামায পড়তে হবে।না পাল্টিয়ে নামায পড়লে সেই নামায হবে না।এবং না পাল্টিয়ে যত নামায পড়া হবে, সবগুলো নামাযকে কাযা আদায় করতে হবে।


(২)
ইস্তেহাযার জন্য প্রতি ওয়াক্তে অজু করতে হবে।প্রতি ওয়াক্তের জন্য একটি অজুই যথেষ্ট।
এক অজু দিয়ে দু তিন ওয়াক্ত নামায পড়া যাবে না।হ্যা ওয়াক্তের ভিতর যত নামায সম্ভব পড়া যাবে।


(৩) স্বাভাবিক অবস্থায় যেভাবে কুরআন পড়া যাবে,ইস্তেহাযা অবস্থায়ও সেভাবে কুরআন পড়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 295 views
+1 vote
1 answer 435 views
0 votes
1 answer 406 views
–1 vote
1 answer 476 views
...