আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
379 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
হানাফি মাজহাব অনুসারে সিজদাহ্ যাওয়ার সময় হাত,  হাঁটু কোনটা আগে ফ্লোরে ফেলতে হবে?  কিভাবে ফেলতে হবে।

সিজদাহ্ থেকে সোজা দাঁড়ানোর সময় (১ম,৩য় রাকাতে) কিভাবে উঠতে হবে? আগে একটু বসতে হবে কি? হাত কি পরে ফ্লোর থেকে উঠবে?
পায়ে ব্যাথা থাকলে নিয়ম গুলোতে ছাড় আছে কি?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
শরীরের যে অঙ্গ জমিনের সবচেয়ে নিকটবর্তী,সিজদার সময়ে সেই অঙ্গ সর্বপ্রথম জমিনে নিকটবর্তী হবে।সুতরাং সিজদা সময়ে সর্বপ্রথম হাটু জমিনের নিকটবর্তী হবে, তারপর হাত,তারপর কপাল। 

এবং সিজদা থেকে উঠার মূহুর্তে শরীরের যে অঙ্গ জমিন থেকে দূরবর্তী, সর্বপ্রথম সেই অঙ্গ উঠবে।সুতরাং সিজদা থেকে উঠার মুহূর্তে সর্বপ্রথম কপাল উঠবে,তারপর দুনু হাত তারপর হাটু।

হাদীস শরীফে আছে, হযরত ওয়াইল ইবনে হুজর e বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় যাওয়ার সময় হাতের পূর্বে হাটু রাখতে এবং সিজদা থেকে উঠার সময় হাটুর পূর্বে হাত জমিন থেকে উঠাতে দেখেছি। (সুনানে আবু দাউদ ১/১২২)
অবশ্য বৃদ্ধ বা মাজুর যাদের এভাবে সিজদা করতে কষ্ট হয় তারা চাইলে জমিনে আগে হাত রাখতে পারবেন।

সূত্র
জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৬
বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৯১
শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৩২১
ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭২
তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০২
মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ২,৭১৭


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,660 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 363 views
+1 vote
1 answer 755 views
...