আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
313 views
in পবিত্রতা (Purity) by (26 points)
এক দিরহামের চেয়ে কম নাপাক শরীরে বা কাপড়ে লাগলে শরীর বা কাপড় নাপাক হবে না। সেটা সহ নামাজ আদায় করা যাবে।

উক্তিটি যথার্থ তাই না? আমি আপনাদের ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইটে পড়েছি।

আচ্ছা শয়তান কী কখনো মুসলমানদের শরীরে নাপাকী লাগিয়ে দিতে পারে?

গতকালের ঘটনা। আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাই আমি পায়খানা করার আগে পুরো প্যান্ট খুলে তারপর বাথরুমে প্রবেশ করি। তো যথারীতি আমি আমার প্রয়োজন সারার পর প্যান্ট পরে নেই। তারপর ঘন্টা খানেক পর আমি ওযু করে নামাজ পড়ে নেই। আমার আবার চর্মরোগ আছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে ওষুধ মাখার সময় দেখলাম পায়খানার মতো দেখতে কিছু একটা পায়ুপথে আটকে আছে। তো আমি এটাকে নাকের কাছে নিয়ে দেখি পায়খানার গন্ধ । কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন । আমি এতো ভালোভাবে পরিষ্কার করেছি রে পায়খানা থাকতেই পারেনা। আমি একদম 100% শিওর। কারন আমার সন্দেহের রোগ আছে। আমি এটার জন্য ডাক্তারও দেখাই। আমি একটা জিনিস অনেকবার ধুই। আমি ইস্তিঞ্জা করার সময় অনেক ভালোভাবে একবার না বেশ কয়েকবার পরিষ্কার করেছি । আর যদি আপনি মনে করেন যে পায়খানা করতে যাওয়ার আগেই তা পায়জামাতে লেগেছিল। তাহলে আমি বলব আমি পায়জামাও পর্যবেক্ষন করেছি। কিন্তু কোনো চিন্হ বা গন্ধ পাই নি। আমি পায়ুপথে পায়খানা থাকার কোনো কারন খুজে পাচ্ছিনা। কিন্তু আমি ওষুধ লাগানোর সময় পায়খানা পেয়েছি।

এখন আমি কী করব।

আমি তো পায়খানা করার পর ভেজা পায়জামা পরে অনেক জায়গায় বসেছি। আবার পায়ুপথ চুলকাইছি। চুলকানোর পর অনেক খিছুই ধরেছি ।তারপর খেয়াল করছি যে পায়ুপথে পায়খানা । যখন খেয়াল করছি পায়খানা এক দিরহামের চেয়ে কম ছিল।
আমি কী করব। দয়া করে বলেন।

1 Answer

0 votes
by (805,650 points)

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ
ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ
ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ}
ভাবার্থঃতৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না।[তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]

মুসলিম শরীফের সনদে বর্ণিত হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত হাদীস তার  উজ্জল দৃষ্টান্ত।
হাদীসটি এই,
রাসূলুল্লাহ সাঃ বলেন,যদি কারো তার পায়ুপথে কিছু বের হওয়ার সন্দেহ হয়।এবং উক্ত বের হওয়া না হওয়া নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়।তাহলে সে যেন মসজিদ থেকে (অজু করার নিমিত্তে) বের না হয়,যতক্ষণ না সে বায়ুর আওয়াজ শুনছে বা এর দুর্গন্ধ তার নাকে আসছে।(আল-আশবাহ ওয়ান-নাযাইর;১/৪৭)............এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট https://www.ifatwa.info/293

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পায়খানা সম্পর্কে যদি আপনি নিশ্চিত হন, তাহলে আপনি কিছুটা চিন্তাগবেষণা করে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে, এই পায়খানা কখন লাগতে পারে। নামাযের যে ওয়াক্তে পায়খানা লেগেছে বলে আপনি নিশ্চিত হবেন, সেই ওয়াক্ত থেকেই আপনি কাযা শুরু করবেন। অর্থাৎ পবিত্র হয়ে সেই ওয়াক্ত থেকে আপনি কাযা শুরু করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...