আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
546 views
in সালাত(Prayer) by (112 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমার মাগরিব সালাতে রাকাতে প্রথম তাশাহুদ পড়তে ভুলে যাই, দাঁড়িয়ে যাবার পরে বিসমিল্লাহ ও সূরা ফাতিহার প্রথম আয়াত এর কিছু অংশ পড়ার পর আমার খেয়াল হয়, সঙ্গে আমি বসে যাই এবং তাশাহুদ পড়ি এবং ৩য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাযই এবং এর পরে বসে সাহু সিজদা দিয়ে সালাত শেষ করি।
আমি জানতাম ভুলে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে এবং তেলাওয়াত শুরু করলে তখন মনে পড়লে ফিরে গিয়ে বসা নাজায়িজ।কিন্তু আমার তখন এরকম কথা মাথায় আসেনি বা চিন্তার সময় পাইনি,দ্রুত বসে যাই।বসার পর বা বস্তে বস্তে মনে পড়ে কিন্তু যেহেতু বসা শুরু করেছি তাই ভাবলাম তাশাহুদ পড়েই উঠি।


এখন আমার উক্ত মাগ্রিব সালাত হয়েছে কিনা জানতে চাই

1 Answer

+1 vote
by (807,660 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রথম বৈঠক ওয়াজিব।আর কোনো ওয়াজিব/ফরযকে দেড়িতে পালন করলে বা কোনো ওয়াজিব ছুটে গেলে, তখন সাহু সিজদা ওয়াজিব হয়।যেহেতু প্রথম বৈঠককে সঠিক সময়ে আদায় না করে বরং কিছুক্ষণ পর আদায় করা হয়েছে, তাই সাহু সিজদা ওয়াজিব হবে।

https://www.ifatwa.info/897 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
সাহু সেজদার উত্তম পদ্ধতি সম্পর্কে ফুকাহায়ে কেরামদের অনেক মতবিরোধ রয়েছে।তন্মধ্যে সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে  ফাতওয়ায়ে হিন্দিয়াতে অত্যান্ত সারগর্ভ আলোচনা করা হয়েছে।
নিম্নে তা উল্লেখ করা হল......
وَالصَّوَابُ أَنْ يُسَلِّمَ تَسْلِيمَةً وَاحِدَةً وَعَلَيْهِ الْجُمْهُورُ وَإِلَيْهِ أَشَارَ فِي الْأَصْلِ، كَذَا فِي الْكَافِي وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ، كَذَا فِي الزَّاهِدِيِّ وَكَيْفِيَّتُهُ أَنْ يُكَبِّرَ بَعْدَ سَلَامِهِ الْأَوَّلِ وَيَخِرَّ سَاجِدًا وَيُسَبِّحَ فِي سُجُودِهِ ثُمَّ يَفْعَلَ ثَانِيًا كَذَلِكَ ثُمَّ يَتَشَهَّدَ ثَانِيًا ثُمَّ يُسَلِّمَ، كَذَا فِي الْمُحِيطِ.
وَيَأْتِي بِالصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -
অর্থাৎ-সেজদায়ে সাহুর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে, শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর এক সালাম ডানদিকে ফিরাবে, অতঃপর আল্লাহু আকবর বলে সেজদায় চলে যাবে, এবং সেথায় (নামাযের সেজদার তাসবীহের মত)তাসবীহ পাঠ করবে,এবং এভাবে দ্বিতীয় সেজদাও আদায় করবে,অতঃপর তাশাহুদ ও দরুদ শরীফ পড়ে সালাম ফিরাবে,।

দরুদ শরীফও দু'আয়ে মাছুরা কখন পড়বে?
সেজদায়ে সাহু দেয়ার পূর্বে দরুদ শরীফ ও অন্যান্য দু'আয়ে মাছুরা পড়বে নাকি সেজদায়ে সাহু দেয়ার পরে পড়বে? এ ব্যাপারে উত্তম কি?
এ সম্পর্কে ফাতওয়ায়ে  হিন্দিয়াতে বর্ণিত আছে.....
وَالدُّعَاءِ فِي قَعْدَةِ السَّهْوِ هُوَ الصَّحِيحُ وَقِيلَ: يَأْتِي بِهِمَا فِي الْقَعْدَةِ الْأُولَى، كَذَا فِي التَّبْيِينِ. وَالْأَحْوَطُ أَنْ يُصَلِّي-
দরুদ ও দু'আ সমূহ সেজদায়ে সাহু দেয়ার পরে পড়াই উত্তম এবং এটাই বিশুদ্ধ অভিমত। তবে কেউ কেউ সেজদায়ে সাহুর পূর্বে নামাযের বৈঠকেও পড়ার অভিমত ব্যক্ত করে থাকেন(এবং কেউ কেউ উভয় বৈঠকে)।
তবে সর্বোচ্ছ সতর্কতাজনক পদক্ষেপ হল, সময়-সুযোগ থাকলে পূর্ণ নামাযকে আবার প্রথম থেকে দোহরিয়ে পড়া।
ফাতাওয়া হিন্দিয়া-১/১২৫(দারুল ফিকর (বাইরুত) মাকতাবা থেকে ৬ খন্ডে ১৩১০হিজরীতে প্রকাশিত)
আরও বর্ণিত রয়েছে,আল মুহিত বুরহানী১/৪৯৯


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,660 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 385 views
...