আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
403 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (133 points)
edited by
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

১যহযরত ফরজ গোসলের মাঝে অযু ভেংগে গেলে,তার পর গোসলের মাঝে অযুর অংগ গুলোতে কি আবার পানি ঢেলে দিলে এবং নাকে মুখে আবার পানি দিলেই তা যথেষ্ট হবে

২ পায়ের তলার চামড়া কিছুটা কেটে  ফাক হয়ে গিয়েছিল,সামান্য গভীর ফাক,আমার মনে ছিল না,বেশ কয়েক ওয়াক্ত নামাজ আদায় করলাম, পরে যখন খেয়াল হল টেস্ট করে দেখলাম পানি যে ফাক বা গর্ত তৈরি হয়েছে তাতে যায় কিনা,দেখলাম উপরিভাগের সমস্ত চামড়ায়জায়গায় পানি গেলেও,যেটুক  গর্ত তৈরি হয়েছে তার ভেতর যায়না বলে সন্দেহ হচ্ছে।নিশ্চিত নয়।

এখন কি আমার উক্ত সালাত গুলা আবার পড়তে হবে?

3,ঘরে তেলাওয়াত করা হচ্ছে,তেলাওয়াতের সিজদা এসে গেসে,ঘরের মানুষেরা নিজ কাজে ব্যস্ত ছিল,তাদের কানে পৌছেছে কিন্তু জিজ্ঞেস করলে বলে শুনেনি অর্থাৎ মনোযোগ দেয়নি এদিকে কাজে ব্যস্ত ছিল।এখন কি ঘরের মানুষদেএ উপর সিজদা ওয়াজিব?

1 Answer

0 votes
by (806,640 points)
edited by


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হযরত ফরজ গোসলের মাঝে অযু ভেংগে গেলে,তার পর গোসলের মাঝে অযুর অংগ গুলোতে  আবার পানি ঢেলে দেওয়া জরুরী নয় এবং নাকে মুখে আবার পানি দেওয়াটাও জরুরী নয়।

(২)
জ্বী, শরীরের সমস্ত জায়গায় পানি পৌছানো জরুরী। এমনকি পায়ের ফাঁকের গভীর খাদেও পানি পৌছানো জরুরী। তাই আপনার অজু গোসল নিয়ে সন্দিহান।সুতরাং সতর্কতামূলক আবার সেই নামাযগুলো কাযা করে নিবেন।

(৩)
যদি তাদের কাজের ব্যস্ততার দরুণ তাদের কানে না পৌছে থাকে, তথা তাদের মনযোগ না থাকে, তাহলে সিজদা ওয়াজিব হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2265


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (806,640 points)
সংযোজন ও সংশেধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 312 views
...