আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
227 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আ'লাইকুম ,

আমাকে সীরাহ অধ্যায়নের ব্যাপারে বলা হয়েছে আর রাহিকুল মাখতুম টা নিয়েছি অনেক তথ্যবহুল একটি কিতাব কিন্তু আমি যেহুতু  বই কম পড়ি এত হিস্টোরি পড়লে ইচ্ছাশক্তি কমে যায় । বিরক্তবোধ তৈরি হচ্ছে।

আমাকে এমন কোনো রসুল(সা:) জিবনি পুন:পুন: জানা যাবে কান্না পাবে এমন সীরাহ সাজেস্ট করুন যেটা পড়লে মাইন্ড ডাইব্রাট হবেনা মন লেগে থাকবে আবেগী হবে ।আর সাথে অন্য নবি ও সাহাবাকেরামের সীরাহ সাজেস্ট করবেন প্লিজ !

আর এমন কিছু বই সাজেস্ট করুন যা আমাকে জাহান্নামে ভয় জাগিয়ে তুলবে ।
কারণ আমি ইদানিং নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহ ভিত ও প্রেম হারিয়ে ফেলছি ।

1 Answer

0 votes
by (808,740 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনি মহানবী সাঃ এর জীবনী পড়ার জন্য 'সিরাতে খাতামুল আম্বিয়া' গ্রন্থখানা পড়বেন। এবং অন্যান্য নবীদের জীবনি পড়ার জন্য মাও হিফজুর রহমান কর্তৃক লিখিত, 'কাসাসুল কুরআন' কিতাবখানা পড়বেন।

(২)
https://www.ifatwa.info/1037 নং ফাতাওয়ায় বলেছি যে,
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
খোদাভীরুতা এবং তাকওয়া অর্জনের জন্য নেককার কোনো মানুষদের সাথে চলাফেরা করা একান্ত জরুরী। নেককার লোকদের খোজ করতে হবে। আপনি পুরুষ হলে তাবলীগে তিন চিল্লা লাগাবেন।সেখানে অনেক নেককার লোক পাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 323 views
...